টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ ৩৫ শহরের বড় পর্দায় দেখানো হবে
আপডেট করা - Oct 16, 2021 7:08 pm

আইপিএল শেষে এবার বিশ্বকাপের আসর। ১৮ অক্টোবর এবং ২০ অক্টোবর ভারতের ওয়ার্ম ম্যাচ রয়েছে। আর মূল পর্বের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে। এই হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা অনেক আগে থেকেই আঁচ পেতে শুরু হয়ে গিয়েছে। বাকযুদ্ধও শুরু হয়ে গেছে কিন্তু আসল লড়াই ক্রিকেট মাঠে।
ধারে ভারে ভারত যে পাকিস্তানের থেকে অনেকটা এগিয়েই সেটা বারবার মনে করাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বিশ্বকাপের উত্তেজনা আষ্টেপৃষ্টে উপভোট করতে দেশের ৩৫ টি শহরে বড় পর্দায় ভারতের ম্যাচ দেখানো হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত ১৭ ই অক্টোবর থেকে ১৪ ই নভেম্বর পর্যন্ত চলবে এই টি-২০ বিশ্বকাপ। ৩৫ টি শহরের ৭৫ টি স্ক্রিনে ম্যাচ প্রর্দশনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে নিউ দিল্লি, পুনে, আহমেদাবাদ, মুম্বইয়ের মতন বড় শহরগুলি। উল্লেখ্য বিরাট কোহলির ভারত ২৪ অক্টোবর তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। পিভিআর সিনেমার তরফে জানানো হয়েছে তাদের সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। যার ফলে ভারতের ম্যাচ ছাড়াও তারা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের প্রর্দশনী করতে পারবে।
প্রসঙ্গত, মধুর বদলা। ২০১২ আইপিএলে চেন্নাই সুপার কিংসে হারিয়ে ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালে ঠিক উল্টোটাই হলো। কলকাতা নাইটা রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থবার আইপিএল ট্রফি জিতল চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় কলকাতা। কিন্তু নাইট বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন ফ্যাফ এবং চেন্নাইয়ের ব্যাটাররা। শুধু তাই নয়, তিনি ১৪০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেন দুপ্লেসি। তাঁর জন্য রবিন উত্থাপ্পা এবং মইন আলি হাত খুলে খেলার সুযোগ পান। তার ফলে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চেন্নাই। একেবারে শেষ বলে আউট হন ফ্যাফ।৫৯ বলে ৮৬ রান করেন। সাতটি চার এবং তিনটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ১৪৫-এর বেশি।
আর জবাবে ব্যাট করতে নেমে দারুন শুধু করে কলকাতা নাইট রাইডার্স। দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং শুবমন গিল হাফ সেঞ্চুরি করেন। কিন্তু দুই ওপেনার সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইন আপ। এমনকী দুই অঙ্কের ঘরেও কেউ পৌঁছতে পারেনি। নীতিশ রানা শূণ্য রানে আউট হন, সুনীল নারিন ২ রান. অধিনায়ক ইয়ন মর্গ্যান ধারাবাহিকভাবে ব্যর্থ। কলকাতা হারে ২৭ রানে।