ভারতকে ফেভারিট বলে ধরে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না মাইকেল ভন

ফেভারিট মনে করছেন ইংল্যান্ডকে

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

প্রথম প্রস্তুতি ম্যাচে ১৯০ তাঁরা করতে নেমে এক ওভার  বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।  তবুও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন, ভারত এই বিশ্বকাপের ফেভারিট হওয়ার যোগ্য না। তবে ভারতের জয়ী হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি ভন।

ক্রিকেট বিশ্লেষকদের মতে ফেভারিট হিসেবেই বিশ্বকাপ খেলবে আয়োজক ভারত। তবে ভনের মতে, ভারত ফেভারিট না। তার কাছে নিজ দেশ ইংল্যান্ডই ফেভারিট। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকেও বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন ভন। তাছাড়া সেটেল্ড দল হিসেবে নিউজিল্যান্ডেরও ভালো সম্ভাবনা দেখছেন তিনি।

অস্ট্রেলিয়ার আশা দেখছেন না ভন

ভন বলেন, “আমার তো মনে হয়, এই বিশ্বকাপের ফেভারিট হলো ইংল্যান্ড। আমি বুঝলাম না, ভারত কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিটের ট্যাগ পেলো! ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বড় ধাক্কা দিতে পারে যে কোন দলকেই। পাকিস্তানের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। নিউজিল্যান্ডের কাছে বেশ কিছু উচ্চ স্তরের খেলোয়াড় আছে এবং তারা ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।”

এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার খুব একটা সুযোগ দেখছেন না ভন। তবে অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের জন্য ব্যক্তিগতভাবে একটি দুর্দান্ত টুর্নামেন্ট হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

ভনের ভাষায়, “আমি অস্ট্রেলিয়াকে খুব ওপরে জায়গা দিতে পারছি না। টি-টোয়েন্টি সংস্করণে তারা খুবই স্ট্রাগল করে। তবে গ্লেন ম্যাক্সওয়েল ব্যতিক্রমী একজন ক্রিকেটার, তাঁর জন্য একটি ভালো টুর্নামেন্ট হতে চলেছে। তবে অস্ট্রেলিয়া বেশিদূর যেতে পারবে না। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে কোনো এক দলই জিতবে। তবে পাকিস্তানকেও তালিকা থেকে বাদ দেওয়া যায় না।”

টি-টোয়েন্টি ক্রিকেটের গতিপ্রকৃতি যে ওয়ানডে বা টেস্ট ফর্ম্যাটের চেয়ে অনেকটাই আলাদা এবং এখানে ভাগ্যের সহায়তা যে অনেকাংশে জরুরী হয়ে যায় সেটিও মনে করেন ভন।

তিনি বলেছেন, “টি-টোয়েন্টি ক্রিকেট অপ্রত্যাশিত, এখানে ভাগ্যের সহায়তাও দরকার হয়। ৫০ ওভারের ম্যাচে সাধারণত সেরা দলটিই জয় পায়। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র একজন ক্রিকেটারই ব্যাট কিংবা বল হাতে ম্যাচ জেতাতে পারে। অবশ্যই ভাগ্যের সহায়তা দরকার। দলের তারকা ক্রিকেটারদেরও অবশ্যই ফর্মে থাকতে হবে, কিন্তু ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আইপিএলে ভালো ফর্মে ছিল না।”

close whatsapp