ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের

Mahmudullah and Eoin Morgan

টি ২০ বিশ্বকাপের সুপরা টুয়েলভে প্রথমে শ্রীলঙ্কার কাছে হার, তারপর আজ আবার ইংল্যান্ডের কাছে হারকে হলো বাংলাদেশকে। আর আজকে হারের পর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ টাইগারদের। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। আর জবাবে ব্যাচ করতে নেমে অনায়াসে সেই টোটাল চেজ করে নেয় ইয়ন মর্গ্যানের টিম।

ইংল্যান্ড ১৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করেন মর্গ্যানরা। ডেভিড মালান ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৮ রান করে নট-আউট থাকেন জনি বেয়ারস্টো।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে বাংলাদেশের কাছে বড় ধাক্কা। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেল মহম্মদ সাইফউদ্দিন। সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে তিন ওভার বল করে ৩৮ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন সাইফ। সাইফের ছিটকে যাওয়া বাংলাদেশ দলের কাছে বড় ধাক্কা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দলের চারটি ম্যাচেই খেলেছেন মহম্মদ সাইফউদ্দিন। উইকেট নিয়েছেন ৫টি।

সাইফের চোটের বিষয়ে বিসিবির তরফ থেকে ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘সে (সাইফ) গত ম্যাচের পর ব্যথা অনুভব করার কথা বলেছিল। পিঠে…বাঁ দিকে।’ এরপরেই তাঁকে আর না খেলানোর চিন্তা করে বিসিবি।

টুর্নামেন্টের বাকি অংশে অলরাউন্ডার মহম্মদ সাইফউদ্দিনকে আর পাবেনা টিম বাংলাদেশ। তার জায়গায় দলে এসেছেন পেসার রুবেল হোসেন। দুবাই স্পোর্টস সিটির আইসিসি অ্যাকাডেমি মাঠে মঙ্গলবার দলের অনুশীলনে ছিলেন না সাইফ। পরে তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

close whatsapp