বাহ্যিক চাপের কথা না ভেবে দলের প্রয়োজনীয়তার দিকে নজর দেওয়ার কথা আফগানিস্তানের মিডিয়া ম্যানেজারের মুখে

দলের লক্ষ্য শেষ চারের দিকে রাখার বার্তা

Afghanistan Team
Afghanistan Team. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

আফগানিস্তানের মিডিয়া ম্যানেজার আবদুল্লাহ খান পাকথানি বলেছেন যে ৭ই নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কোন বাইরের চাপ তাঁর দলের খেলোয়াড়রা অনুভব করছেন না এবং পরিস্থিতি অনুযায়ীই মাঠে নেমে পারফর্ম করার কথা ভাবছেন। 

গাণিতিকভাবে আফগানিস্তান এখনও সেমিফাইনালে যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে রয়েছে। গ্রুপ টু থেকে একমাত্র পাকিস্তান সেমিফাইনাল যাওয়া নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানটির জন্য নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তান এখনও লড়াইয়ে আছে। নিউজিল্যান্ড ও আফগানস্তান পরস্পরের মুখোমুখি হওয়ায় দুটি দলের মধ্যেই একে অপরকে ছাপিয়ে গিয়ে সেমিফাইনালে পৌঁছনোর চেষ্টা থাকবে। 

“না, আমাদের উপর কোন চাপ নেই, আমরা এই ম্যাচটিকে অন্য যেকোনো খেলার মতোই দেখছি এবং পরিস্থিতিসাপেক্ষেই পরিকল্পনা করব। আমাদের উপর কোনও বাহ্যিক চাপ নেই কারণ আমরা আমাদের চাহিদা এবং প্রয়োজনীয়তা অনুসারে খেলি। আমাদের জন্য যা উপযুক্ত আমরা সেটা করার কথাই ভাবছি, “এনডিটিভি পাকথানিকে উদ্ধৃত করেছে। 

আফগানিস্তানের ব্যাটার হাশমতুল্লাহ শাহিদি মনে করেন যে দলের একমাত্র ফোকাস হবে সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করা এবং অন্যান্য দলের পরিস্থিতি নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন। “আমরা শুধুমাত্র নিজেদের, আমাদের দলের উপর ফোকাস করি। আমাদের মূল ফোকাস আমরা কীভাবে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারব এবং যোগ্যতা অর্জনের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব,” তিনি বলেছিলেন। 

আফগানিস্তানের শক্তি বিষয়ে সচেতন থাকার কথা ইশ সোধির মুখে

শাহিদি তার স্পিনারদের এই কন্ডিশনে ভালো করার ব্যাপারে আশাবাদী কারণ তারা সংযুক্ত আরব আমিরাতের অবস্থার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে। “আমাদের স্পিনাররা সত্যিই ভাল, বিশেষ করে এই পরিস্থিতিতে। আমরা এখানে অনেক ক্রিকেট খেলেছি এবং আমরা সেইসব সুবিধা নিতে চাই। তবে বড় দলের বিপক্ষে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত এবং ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়া উচিত।”  

নিউজিল্যান্ডের লেগ-স্পিনার ইশ সোধি মনে করেন যে পরিস্থিতিকে অহেতুক জটিল না করে পারফর্ম করার দিকেই গুরুত্ব দেওয়া উচিত। “যদি আমরা ম্যাচটিকে সহজভাবে দেখি, এবং আফগানিস্তানের শক্তি বিষয়ে সচেতন থেকে নিজেদের এতদিনের কাজগুলো করা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের চিন্তা করার কিছু নেই।”

তিনি আরও যোগ করেছেন, “যদি আমরা সেগুলি সত্যিই ভাল করতে পারি, আমি মনে করি তখন আমরা একটি ভাল পারফরম্যান্স করতে পারি। যদি আমরা দীর্ঘ সময়ের জন্য মৌলিক বিষয়গুলি ঠিক করে করি তাহলে আমি মনে করি আমরা নিজেদেরকে একটি ভাল সুযোগ দেব।” 

close whatsapp