মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্স দেখে বিশেষ পরামর্শ মিচেল ম্যাকলানেঘ্যানের

Mumbai Indians
Mumbai Indians. (source: IPL/BCCI)

এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের।  একের পর এক ম্যাচ হেরে ক্রমশই প্লে অফের থেকে পিছিয়ে পড়ছে মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ধ চার বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গিয়েছেন ক সময় ম্যাকলেনাঘ্যান।  সেই তারকা ক্রিকেটারই এবার রোহিত শর্মাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠালেন। দলের এমন খারাপ পরিস্থিতির মধ্যে একজন ভাল অল রাউন্ডারেরই অভাব মনে করছেন মিচেল ম্যাকলেনাঘ্যান। আর সেজন্যই আসন্ন মরসুমের জন্য বেন স্টোকসকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন মুম্বইয়ের এই প্রাক্তন তারকা।

আইপিএলের মঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাকলানেঘ্যানও মুম্বই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার স্বাক্ষী থেকেছেন। সেই মিচেল ম্যাকলানেঘান দলের এমন খারাপ পারফরম্যান্স দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি। মু্বই ইন্ডিয়ান্সকে এই ইংল্যান্ডের অল রাউন্ডারকে খেলানোর পরামর্শই দিচ্ছেন তিনি। যদিও এবারের আইপিএলে সেটা সম্ভব নয়। পরের মরসুমে তাঁকে নেওয়ার জন্যই মুম্বই ইন্ডিয়ান্সের ঝাপানো উচিত্ বলে মনে করেন এই তারকা ক্রিকেটার।

যদিও মুম্বই ইন্ডিয়ান্সের এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে।  ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স এমন পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়িয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে ছিলেন মিচেল ম্যাকলানেঘ্যান। কিন্তু এবারে সেই তারকা ক্রিকেটারই যেন মুম্বইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না। কারণটা কী কবে মুম্বইয়ে একজন ভাল অলরাউন্ডার না থাকা। ম্যাকলানেঘ্যানের কথার ইঙ্গিত তো তেমনই।

মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্স দেখে বিশেষ বার্তা মিচেল ম্যাকলেনাঘ্যানের

টুইট করে মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশ্যে মিচেল ম্যাকলানেঘ্যান জানিয়েছেন, “পরের বছর মুম্বইয়ের কী বেন স্টোকসের জন্য যাওয়া উচিত্। কতদিন আর বেন স্টোকসকে নেওয়ার অপেক্ষা করতে হবে”।

ম্যাকলানেঘ্যানের এই পরামর্শের পর থেকেই ক্রিকেটমহলে একটা কানাভুসো শুরু হয়ে গিয়েছে। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স গ্রাফ একেবারে নীচের দিকে। আর প্রতি ম্যাচেই তাদের মিডল অর্ডারের ব্যর্থতা বেশ স্পষ্ট। কায়রণ পোলার্ড খেললেও, এখনও পর্য়ন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। আর সেজন্যই বোধহয় প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার এমনই একট পরামর্শ তাদের দিচ্ছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের খেলা দেখার পর থেকে সকলেই মিডল অর্ডারের ব্যর্থতার দিকেই ইঙ্গিত করেছে। কয়েকদিন আগে প্রাক্তন তারকাদের মুখে পোলার্ডের বাড়তি দায়িত্ব নেওয়ার কথাও শোনা গিয়েছিল। এবার এই প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার বেন স্টোকসকে দলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। যদিও বেন স্টোকস এবার কিন্তু নিজে থেকেই আইপিএলে না নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরের মরসুমে কী হয় তা এখনই বলা সম্ভব নয়। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিলে অবাক হওয়ার মতো কিন্তু কিছুই নেই।

close whatsapp