আইপিএল ২০২৩, ম্যাচ ৪৪: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
শীর্ষে থাকা দলের সঙ্গে শেষতম দলের অসম লড়াই
আপডেট করা - May 2, 2023 11:37 am

প্রিভিউ
গুজরাট টাইটান্স (জিটি) আইপিএল ২০২৩-এর ৪৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-র বিরুদ্ধে খেলবে৷ এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে৷ গুজরাত টাইটান্স ৮ ম্যাচে ৬ জয় এবং ২ হার নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। আগের ম্যাচে ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে জশ লিটল এবং মহম্মদ শামির দাপটে কলকাতা নাইট রাইডার্স প্রয়োজনের চেয়ে অনেক কম রানে সীমাবদ্ধ হয়েছিল। রান তাড়া করার সময়ে বিজয় শঙ্কর অপরাজিত হাফ সেঞ্চুরি করেন এবং টাইটান্স ১৩ বল বাকী থাকতে ম্যাচ জিতে গিয়েছিল।
দিল্লি ক্যাপিটালস মরসুমে শুরু করেছিল টানা ৫ ম্যাচ হেরে। এরপরে দুটি ম্যাচ জিতে তারা সাময়িক প্রত্যাবর্তন করলেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আগের ম্যাচে আবারও ব্যর্থ হয়েছিল। সেই ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল ৯ রানে হেরেছিল। ৮ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে তালিকার নিম্নতম স্থানে রয়েছে এবং এখান থেকে প্লে অফ পর্বে যেতে হলে, প্রতিটি ম্যাচ তাদের জন্য নকআউট ম্যাচ হবে। এই দুই দল শেষবার যখন মুখোমুখি হয়েছিল, তখন গুজরাত টাইটান্স ৬ উইকেটে জিতেছিল।
সম্ভাব্য একাদশ
লখনউ সুপার জায়ান্টস
শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, জোশুয়া লিটল, নূর আহমদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পান্ডে, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, ললিত যাদব, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শুবমান গিল – ইতিমধ্যেই তিনটি হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন এবং আট ইনিংসে ৩৩৩ রান রয়েছে ১৪২.৩০ স্ট্রাইক রেটে।
ডেভিড ওয়ার্নার – আট ম্যাচে ৩০৬ রান করেছেন ৪টি হাফ-সেঞ্চুরিসহ এবং সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।
অলরাউন্ডার
বিজয় শঙ্কর – ডান-হাতি অলরাউন্ডার বল হাতে বিশেষ অবদান রাখার সুযোগ না পেলেও ছয় ম্যাচে ১৯৯ রান করেছেন ১৬৫.৮৩ স্ট্রাইক রেটে।
অক্ষর প্যাটেল – ৮ ম্যাচে ১৪২.৫৬ স্ট্রাইক রেটে ২১১ রান করেছেন এবং স্পিন বোলিংয়ের মাধ্যমে ৭ উইকেট নিয়েছেন।
বোলার
রাশিদ খান – ডান-হাতি রিস্ট স্পিনার ৮.৭৫ ইকোনমি রেট বজায় রেখে ৮ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন এবং পার্পল ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে আছেন।
কুলদীপ যাদব – ৮ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এবং ৭.১৮-এর উন্নত ইকোনমি রেট বজায় রেখেছেন।
উইকেটকিপার
ফিল সল্ট – আগের ম্যাচে ৩৫ বলে ৫৯ রান করার পাশাপাশি ২টি ক্যাচ নিয়েছিলেন।
গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শুবমান গিল (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রাশিদ খান, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জোশুয়া লিটল।