সিএসকের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরের চিন্তা বাড়াচ্ছে প্রকৃতি

CSK and KKR
CSK and KKR. (Photo Source: IPL)

২৩শে এপ্রিল, রবিবার নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় কেকেআর এবং সিএসকে যথাক্রমে অষ্টম এবং তৃতীয় স্থানে রয়েছে।

কেকেআর বনাম সিএসকের ম্যাচ নিয়ে একটি নতুন চিন্তা দেখা দিয়েছে। তীব্র গরমে নাজেহাল হয়ে উঠেছে কলকাতাবাসীরা। একমাত্র বৃষ্টিই তাদের এই গরমের হাত থেকে রেহাই দিতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রবিবার কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলে সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। উভয় দলই চাইবে বৃষ্টি যাতে না হয়। যদি বৃষ্টি হয় তাহলে দুই দলকেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতির কথা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে টসজয়ী দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে যতটা সম্ভব কম উইকেট হারিয়ে বেশি রান তুলতে চাইবে। এই মরসুমে নিজেদের প্ৰথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির মাধ্যমে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) কাছে ৭ রানে পরাজিত হয়েছিল কেকেআর। তাই আবার একইভাবে পরাজয়ের মুখোমুখি হতে চাইবে না কেকেআর।

টানা তিনটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স

পিবিকেএসের বিরুদ্ধে হারার পর টানা দুটি ম্যাচে জয় পেয়েছিল নীতিশ রানার দল। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ৮১ রানে এবং গতবারের শিরোপা জয়ী দল গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেয়েছিল কেকেআর। জিটির বিরুদ্ধে শেষ ৫ বলে ৫টি ছয় মেরে কেকেআরকে দ্বিতীয় জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং।

তারপর টানা তিনটি ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি কেকেআর। এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ২৩ রানে, রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ৫ উইকেটে এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত হয়েছিল নাইট বাহিনী। যার কারণে পয়েন্ট তালিকায় অনেকটাই নিচে চলে গেছে তারা। নিজেদের অবস্থানের পরিবর্তন করার জন্য সিএসকের বিরুদ্ধে ম্যাচটি জিততেই হবে কেকেআরকে। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে কেকেআর জয়ী হয়েছে ১০ বার এবং সিএসকে জয়ী হয়েছে ১৮ বার, ১টি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি। এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

 

close whatsapp