“কোনভাবেই সহজ সিদ্ধান্ত ছিল না” – আইপিএলে নাম নথিভুক্ত করার প্রসঙ্গে ক্রিস ওকস
এখন ওকসের ফোকাস লাল বলের ফর্ম্যাটের দিকে
আপডেট করা - Dec 19, 2022 2:53 pm

ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস প্রকাশ করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তটি তাঁর জন্য সহজ ছিল না। সিম-বোলিং অলরাউন্ডার স্বীকার করেছেন যে আইপিএল খেললে আর্থিক দিক থেকে তিনি লাভবান হতেন ঠিকই, তবে পরের বছরে আইপিএলের পরেই অ্যাশেজ সিরিজ থাকায় লাল বলের ক্রিকেটকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।
এর আগে তিনটি ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ওকস। ২০১৭-তে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হওয়ার পরে ২০১৮-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়েছিলেন ওকস। শেষবার তাঁকে আইপিএলে দেখা গিয়েছিল ২০২১-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে। এই বছরের মিনি-নিলামে নাম নথিভুক্ত করলে হয়তো আবারও কোন দলে দেখা যেত তাঁকে।
সিম-বোলিং অলরাউন্ডারের চাহিদা বেশী থাকায় ৩৩ বছর বয়সীকে বিডিং যুদ্ধও শুরু হতে পারত। ইএসপিএনক্রিকইনফো-র সঙ্গে কথা বলার সময় ওকস জানিয়েছেন যে তিনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেন জেনেও শুধুমাত্র আর্থিক দৃষ্টিকোণ থেকে আইপিএলে অংশগ্রহণের বিষয়টিকে দেখতে চান না।
এই প্রসঙ্গে তিনি বিশদভাবে বলেছেন, “এটা কোনভাবেই সহজ সিদ্ধান্ত ছিল না। আমার একটা অংশ এখনও চাই যে আমি যেন সেখানে যাই কারণ আইপিএল একটি দুর্দান্ত টুর্নামেন্ট এবং আর্থিকভাবে এটি খুব ফলপ্রসূ হতে পারে – কিন্তু আমি শুধুমাত্র অর্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাইনি।”
সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমি লাল বলের ক্রিকেট খেলতে পারি: ক্রিস ওকস
“এটি একটি জটিল পরিস্থিতি, সবেমাত্র একটি বিশ্বকাপ জিতেছি, ফলে সম্ভাব্য দর অনেক বেশী হতে পারে। আইপিএল বাতিল করা কঠিন কারণ সেরা খেলোয়াড়রা সেখানে যায়, আর্থিকভাবে পুরস্কৃতও করে এবং এটি আমার কেরিয়ারের জন্য উজ্জ্বল হতে পারত। কিন্তু ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সুযোগ আমি সবসময় পছন্দ করি,” যোগ করেছেন ওকস।
ইংল্যান্ডের তারকা ব্যাখ্যা করেছেন যে তাঁর বর্তমান অগ্রাধিকার টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং অ্যাশেজে সুযোগ পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা। বিশেষত ২০২২-এ ঘরের মাঠে একটিও টেস্ট না খেলার পরে তাঁর ফোকাস এখন পুরোপুরি লাল বলের ফর্ম্যাটের দিকে।
“এটি একটি অ্যাশেজ বছর এবং আমি খুব বেশী লাল বলের ক্রিকেট খেলিনি। সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমি লাল বলের ক্রিকেট খেলতে পারি এবং পুরো সময়টা টিঁকতে পারি। ফিটনেসের দৃষ্টিকোণের পাশাপাশি পারফর্ম্যান্সের মাধ্যমেও অ্যাশেজের অংশ হয়ে প্রমাণ করে দেখাতে চাই,” জানিয়েছেন ওকস।