লখনউ ও আহমেদাবাদে আইপিএলের প্লে অফের পরিকল্পনা বোর্ডের
আপডেট করা - Apr 4, 2022 4:10 pm

গুঞ্জনটা বহুদিন ধরে চললেও, ,সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএলের প্লেঅফ হতে চলেছে লখনউ এবং আহমেদাবাদে। যদিও এখনও পর্যন্ত কোনওকিছুই নিশ্চিত করে জানায়নি বোর্ড। তবে শোনাযাচ্ছে বোর্ডের প্ল্যানিংয়ে নাকি এবার এই দুই শহরে আইপিএলের ফ্লে অফ করার একটা ভাবনা রয়েছে। এবারের আইপিএলে এই দুই শহর থেকেই নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে। তাই বিরাট কোনও অঘটন না হলে, এই দুই শহরেই এবারের আইপিএলের ফ্লে অফের আসর বসতে চলেছে।
দীর্ঘ দু বছর পর ফের ভারতের মাটিতে আইপিএল ফিরেছে। যদিও এবারের আইপিএলের নিয়ম অনেকটাই অন্যরকম। প্রতিবারের মতো প্রতিটি শহরে হচ্ছে না এবারের আইপিএলের মঞ্চে। শুধুমাত্র মুম্বই ও পুণেতেই লিগ পর্বের ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর এসবই করোনার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্রিকটারদের সুরক্ষা নিয়ে কোনওরকম খামতি রাখতে চায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
গতবছরও ঘরের মাঠেই প্রথমে আইপিএল করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই। সেই মতো দর্শক নিয়ে শুরুও হয়েছিল ২০২১ সালের আইপিএল। কিন্তু মাঝপথেই তা স্থগিত করে দিতে বাধ্য হয়েছিলেন বোর্ড কর্তারা। হঠা৩্ই করোনার হানায় আইপিএলের মঞ্চে সমস্ত হিসাব নিকাশ বদলে যেতে থাকে। একের পর এক দলের ক্রিকেটার থেকে কোচ এবং সাপোর্ট স্টাফরা করোনার শিকার হতে থাকেন। এরপরই মাঝপথে আইপিএল স্থগিতের সিদ্ধন্ত নিতে হয়েছিল বোর্ডকে।
লখনউ ও আহমেদাবাদে হতে পারে আইপিএলের প্লে অফ ম্যাচ
টি টোয়েন্টি বিশ্বকাপের আগ সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএলের বাকি পর্ব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেখানেই শেষ হয়েছিল গতবারের আইপিএল। কিন্তু এই বছরের শুরু থেকেই ঘরের মাঠে আইপিএল আয়োজনের ব্যপারে আশাবাদী ছিল বোর্ড। কিন্তু তার আগেও কম ঝামেলা পোহাতে হয়নি বোর্ড কর্তাদের। এই বছরের শরু থেকেই দেখা দিয়েছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের। আর সেই নতুন ভ্যারিয়েন্টই চিন্তায় ফেলে দিয়েছিল বোর্ড কর্তাদের। ঘরের মাঠে আইপিএল কেমনভাবে আয়োজন হবে সেটাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বোর্ড কর্তাদের সামনে।
অবশেষে দীর্ঘ বৈঠক এবং আলোচনার পর মুম্বই ও পুণেতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দুই শহরে মাঠের সংখ্যা বেশী বলেই লিগ পর্ব এখানে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড কর্তারা। সেইসঙ্গে কড়া বায়ো বাবলের মধ্যেই ম্যাচ আয়োজনের কথা জানানো হয়েছিল বোর্ডের তরফে। এরপরই আইপিএলের সূচী ঘোষণা করা হয়। তবে লিগ পর্বের সূচীই জানানো হয়েছে বোর্ডের তরফে।
প্লে অফ কোথায় হবে তা নিয়ে সেই সময় থেকেই একটা জল্পনা করা হয়েছিল। যদিও তখন থেকেই আহমেদবাদের কথা শোনা যাচ্ছিল। এরইমাঝে প্লে অফের ম্যাচ পাওয়ার জন্য সিএবির তরফও বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। কি্ন্তু শোনাযাচ্ছে বোর্ড নাকি লখনউ ও আহমেদাবাদ এই দুই রাজ্যেই এবার প্লে অফ করার পরিকল্পনা করছে।