আইপিএল ২০২২, ম্যাচ ৪: গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
ছন্দে থাকা রশিদ খান অধিনায়ক হিসেবে উপযুক্ত নির্বাচন হতে পারেন
আপডেট করা - Mar 28, 2022 3:21 pm

প্রিভিউ
দুই নবগঠিত দল, গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস, সোমবার আইপিএল ২০২২-এর চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আইপিএল অধিনায়কত্বে অভিষেক হতে চলেছে হার্দিক পান্ডিয়ার। টাইটান্সের তুরুপের তাস হতে পারেন রশিদ খান। তারা তাদের ওপেনার জেসন রয়কে হারালেও তার পরিবর্তে আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ্ গুরবাজকে বদলি হিসেবে পেয়ে খুশি হবে।
অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে রয়েছেন তারকা খেলোয়াড় লোকেশ রাহুল। তারা নিলাম টেবিলে সত্যিই ভাল করেছে এবং একটি শক্তিশালী দল গঠন করেছে। বিদেশী খেলোয়াড় জেসন হোল্ডার, কাইল মেয়ার্স এবং মার্কাস স্টইনিস জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রাথমিক ম্যাচগুলিতে নেই যা জায়ান্টসের জন্য একটি উদ্বেগজনক বিষয়।
পিচ রিপোর্ট
নতুন বল পিচে পড়ে স্কিড করছে যার ফলে ব্যাটাররা চ্যালেঞ্জের মুখে পড়ছে। শামির মতো হিট-দ্য-ডেক বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন।
সম্ভাব্য একাদশ
গুজরাত টাইটান্স
শুবমান গিল, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, আর সাই কিশোর, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি।
লখনউ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লিউয়িস, কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, মণীশ পান্ডে, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, মহসিন খান, দুষ্মান্থা চামিরা, রবি বিষ্ণোই, আভেশ খান।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শুবমান গিল – প্রতিভাবান তরুণ ব্যাটারের সামনে তাঁর উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। গত বছর ১৭ ম্যাচে তিনি ২৮.১১ গড়ে ৪৭৮ রান সংগ্রহ করেছিলেন যার মধ্যে সেরা স্কোর ছিল ৫৭।
এভিন লিউয়িস – আইপিএলে এখনও অবধি ২১ ম্যাচ খেলে ১৩৮ স্ট্রাইক রেটে ৫৮১ রান করেছেন এই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার। ৩টি হাফ সেঞ্চুরি করেছেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ৬৫।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – অধিনায়ক হিসাবে নতুন ভূমিকায় নামছেন হার্দিক। ফিটনেস ফিরে পাওয়ায় তিনি ২-৩ ওভার বোলিং করবেন বলে আশা করা যায়। গত বছরের ব্যর্থতা কাটাতে চায়বেন।
ক্রূণাল পান্ডিয়া – আগের সংস্করণে বিশেষ ভালো পারফর্ম করতে পারেননি এবং তারপরও নিলামে একটি ভাল দাম আকর্ষণ করতে সক্ষম হন এবং সুপার জায়ান্টসের তাঁর জন্য খরচ করা ৮.২৫ কোটি টাকার প্রতিদান দিতে চায়বেন।
বোলার
রশিদ খান – প্রত্যেক ম্যাচেই সমান তীব্রতার সাথে বোলিং করেন এবং জানেন কীভাবে তাঁর স্পিন বৈচিত্র্য দিয়ে ব্যাটারদের বিপাকে ফেলতে হয়। ব্যাট হাতে লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ রানও করতে পারেন তিনি।
রবি বিষ্ণোই – সম্প্রতি ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করেছেন এবং তার নিখুঁত বোলিং প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছেন। তিনি গত সংস্করণে ৬.৩৮ ইকোনমি রেটে ১২ উইকেট নিয়েছিলেন।
উইকেটকিপার
লোকেশ রাহুল – নতুন দলের দায়িত্ব নিয়ে আগের আইপিএলের স্ট্রাইক রেট সমস্যা পিছনে ফেলে আসতে চায়বেন। গত আসরে ১৩ ম্যাচে ৬২৬ রান করে তিনি তৃতীয় শীর্ষস্থানীয় রান সংগ্রাহক হিসাবে শেষ হয়েছিলেন।
গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
এভিন লিউয়িস, শুবমান গিল, কেএল রাহুল, দীপক হুডা (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, আর সাই কিশোর, রশিদ খান (অধিনায়ক), রবি বিষ্ণোই, লকি ফার্গুসন।