এবারের আইপিএলে হতে পারে সমাপ্তি অনুষ্ঠান, চার বছর পর ফিরতে চলেছে আইপিএলের সেই জাঁকজমক
আপডেট করা - Apr 16, 2022 2:27 pm

উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবারের আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান করার ভাবনা বিসিসিআইয়ের। সবকিছু ঠিকঠাক চললে দীর্ঘ চার বছর পর ফের আইপিএলের মঞ্চে দেখা যেতে চলেছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ঝলক। যদিও এখনও পর্যন্ত সবকিছু প্রাথমিক পর্যায়েই রয়েছে। বোর্ডের অন্দরে কথাবার্তা শুরু হয়ে মাত্র। দেশে করোনা পরিস্থিতি নিয়ে বিচার বিবেচনা করে দেখার পরই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা।
২০১৮ সালে শেষবার আইপিএলের মঞ্চে উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান দেখা গিয়েছিল। এরপর থেকেই যেন কমেছে আইপিএলের সেই জৌলুস। আইপিএলের উদ্বোী ও সমাপ্তি অনুষ্ঠান ঘিরে চাঁদের হাচ বসতে দেখা গিয়েছে। বলিউডের তাবড় তাবড় তারকাদের জমজমাট অনুষ্ঠান দিয়েই আইপিএলের শুরু এবং শেষ হত। অবশেষে ২০২২ সালেই কী ফের সেই অনুষ্ঠান ফিরতে চলেছে আইপিএলের মঞ্চে। বোর্ডের এমনই এক ইঙ্গিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান করার ভাবনা বিসিসিআইয়ের
করোনার জন্য শেষ দুবছরের আইপিএল অনেকটাই বদলে গিয়েছে। ২০২১ সাল এবং ২০২১ সালে তো দেশের মাটিতেই আইপিএল করা সম্ভব হয়নি। আর সেখানে যে উদ্বোী এবং সমাপ্তি অনুষ্টান হবে না তা তো বলাই বাহুল্য। বোর্ডের লক্ষ্য ছিল তখন শুধুই সুষ্ঠুভাবে আইপিএলটা আয়োজন করা। করোনার নানান বাধা থাকা সত্ত্বেও শেষপর্যন্ত দুই মরসুমেই আইপিএল আয়োজন করতে পেরেছিল বোর্ডের কর্তারা। কিন্তু আইপিএলের সেই জাঁকজমক কিন্তু দেখা যায়নি।
প্রায় দুবছর পর ফের দেশের মাটিতে ফিরেছে আইপিএল। যদিও নানান বিধি-নিষেধ মেনে কঠোর বায়া বাবলের মধ্যে থেকেই খেলতে হচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। করোনাকে আটকানোর জন্য যা যা করা যায় সবকিছুই করতে প্রস্তুত এবার বোর্ড। যদিও আইপিএল চলার মাঝে এবারও অবশ্য করোনা হানা দিয়েছে। কিন্তু এখনই তা বড়সড় কোনওরকম আকার নেয়নি। এখনও পর্যন্ত সবকিছু বোর্ডের সূচী অনুয়ায়ীই হচ্ছে। একইসঙ্গে বিসিসিআই এবার নতুন পরিকল্পনা গ্রহনের পথেও হাঁটা শুরু করেছে।
শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাকভাবে চললে নাকি এবারের আইপিএলেপ সমাপ্তি অনুষ্ঠান করার ভাবনা রয়েছে বোর্ডের। ইতিমধ্যে এই বিষয় নিয়ে নাকি বোর্ডের অন্দরে কথাবার্তাও আরম্ভ হয়ে গিয়েছে। যদিও সবকিছুই রয়েছে প্রাথমিক পর্যায়ে। আইপিএলের ফা্ইনাল হওয়ার কথা ২৯ মে আহমেদাবাদে। সেখানেই ফের আইপিএলের সমাপ্তির সেই ঝলক দেখা যায় কিনা , তারই অপেক্ষায় রয়েছে সকলে।