লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন লোকেশ রাহুল, দ্রুত কোয়ারেন্টাইন শেষ করার অপক্ষায় তিনি
আপডেট করা - Mar 16, 2022 9:20 pm

চোট সারিয়ে বুধবার সকালেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে শিবিরে যোগ দিলেন লোকেশ রাহুল। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় তিনি। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের অধিনায় হিসাবে মাঠে নামবেন তিনি। নতুন ফ্র্যাঞ্চাইজি, কিন্তু লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এবারের আইপিএলে বিশেষ কিছুই করে দেখাতে চান লোকেশ রাহুলরা। বুধবার সকালেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। কোয়ারেন্টাইন শেষ করে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন লোকেশ রাহুল। অধিনায়কের দায়িত্বই ছিল তাঁর কাঁধে। প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স করলেও, শেষপর্যন্ত দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। এবার আট দলের পরিবর্তে দশ গলের হয়ে আইপিএল। আর তার জন্যই আয়োজন হয়েছিল মেগা নিলাম। সেই নিলামের আগেই দলের প্রায় সব তারকাকেই ছেড়ে দিয়েছিল পঢ্জাব কিংস। লোকেশ রাহুলকেও দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
যদিও রাহুলের আইপিএলে দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। মেগা নিলাম শুরু হওয়ার আগেই অবশ্য লখনউ সুপার জায়ান্টস তাঁকে তুলে নিয়েছিল দলে। বিরাট টাকার অঙ্কে এবার লখনউ সুপার জায়ান্টসে গিয়েছেন লোকেশ রাহুল। শুধু তাই নয় লখনউয়ের অধিনায়কের দায়িত্বও এবার তাঁরই কাঁধে। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে আইপিএল শুরু হতে। এবারের মেগা আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নামবে লখনউ সুপার জায়ান্টস। তার আগে তাদের অধিনায়কের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষাতেই ছিলেন সকলে।
বুধবার লখবউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন লোকেশ রাহুল
বুধবার সকালেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। আর টিম হোটেল থেকেই তাঁর বার্তা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো তাঁর রয়েছেই, সেইসঙ্গে এবারের আইপিএলে বিশেষ কিছু করে দেখাতে চান তিনি। সোশ্যাল সাইটে লোকেশ রাহুল জানান, “কোয়ারেন্টাইন তাড়াতাড়ি শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি। এরপরই দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করব। আসন্ন দু মাস আমাদের জন্যই সত্যিই খুব বিশেষ হতে চলেছে। দলগতভাবে পারফরম্যান্সের পাশাপাশি জেতাই একমাত্র লক্ষ্য আমাদের। নতুন মরসুমে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নামছি। বিশেষ কিছু করে দেখাতে চাই। প্রত্যেকেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে”।
#BubbleKiBaatein: Aa gaye hai humare Captain on board, taiyaar hai banane naye record 🏏🙌
Welcome aboard, Captain💪👑
@klrahul11 #LucknowSuperGiants #KLRahul #TataIPL #Mindset pic.twitter.com/zpLzHTGEo4— Lucknow Super Giants (@LucknowIPL) March 16, 2022
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীনই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। এরপ শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভারতীয় দলে ছিলেন না তিনি। বেঙ্গালুরুতে রিহ্যাবেই ব্যস্ত ছিলেন লোকেশ রাহুব। এরপরই বোর্ডের ফিটনেস ক্যাম্পে যোগ দিতে হয়েছিল। সেখানে ফিটনেস ট্রেনিংয়ে পাশ করার পর বুধবারই লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন তিনি। শনিবার থেকেই হয়ত মাঠে নেমে পড়তে চলেছেন লোকেশ রাহুল।