৪৮,৩৯০ কোটিতে আইপিএলের মিডিয়া সত্ত্ব এবার স্টার স্পোর্টস, ভায়াকম১৮ এবং টাইমস ইন্টারনেটের হাতে
আপডেট করা - Jun 14, 2022 8:01 pm

২০১৭ সালে শেষবার আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছিল। মাঝে মাত্র পাঁচ বছর কেটেছে। তিনগুন দামে আগামী চার বছরের জন্য আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হল। ডিজনি স্টার, ভায়াকম ১৮ ও টাইমস ইন্টারনেট। এই তিন সংস্থার কাছে বিরাট দামে বিক্রি হল এবারের আইপিএলের মিডিয়া সত্ত্ব। শেষবার আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছিল ১৬ হাজার ৩৪৭ কোটি টাকায়। পাঁচ বছর প্রায় তিনগুন মূল্যে বিক্রি হল আইপিএলের মিডিয়া সত্ত্ব। টিভির সত্ত্ব পেল স্টার স্পোর্টস এবং ডিজিটাল সত্ত্ব পেল ভায়াকম এইট্টিন।
এবারের আইপিএলের মেগা নিলাম যেমন সকলের নজর কেড়েছিল। তেমনই আসন্ন পাঁচ বছরের আইপিএলের জন্য মিডিয়া সত্ত্ব নিয়েও সকলের আগ্রহ ছিল বিরাট। সেই সত্ত্ব কোন সংস্থা পাবে তা নিয়েই ছিল তিনদিন ধরে লড়াই। সেখানেই শেষ পর্যন্ত ৪৮, ৩৯০ কোটি টাকায় বিক্রি হল ২০২৩ থেকে ২০২৭ সালের আইপিএলের মিডিয়া সত্ত্ব।
এই নিলাম শেষ হতেই বিশ্বের দ্বিতীয় ধনী লিগের মর্যাদা এবার আইপিএলের গায়ে। এশিয়া মহাদেশে আইপিএলের টিভি সত্ত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায় সেই সত্ত্ব কিনেছে স্টার স্পোর্টস। টিভির সঙ্গে ধীরে ধীরে ডিজিটালেরপ দিকেও এখন সকলে ঝুঁকছে। এতদিন আইপিএলের ডিজিটালের মিডিয়া সত্ত্ব ডিজি হটস্টার ধরে রাখতে পারলেও, এবার তা স্টারের হাতের বাইরেই চলে গিয়েছে। আইপিএলের ডিজিটাল সম্প্রচারের মিডিয়া সত্ত্ব পেল ভায়াকম এইট্টিন। ২০ হাজার ৫০০ কোটি টাকায় আইপিএলের ডিজিটাল সম্প্রচারের সত্ত্ব কিনেছে তারা। একইসঙ্গে নন এক্সক্লুসিভ ডিজিটাল ক্যাটাগরির সত্ত্বও ভায়াকম এইট্টিন নিয়েছে ৩২৫৭.৫২ কোটি টাকায়।
পাঁচ বছরের টিভি সত্ত্ব অনুযায়ী ৪১০টি আইপিএলের ম্যাচ দেখাবে স্টার স্পোর্টস। প্রতি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৪০ কোটি। অন্যদিকে বিরাট অঙ্কের মূল্যে ডিজিটালের সত্ত্ব নিয়েছে ভায়াকম এইট্টিন। যাদের প্রতি ম্যাচ প্রতি মূল্য দাঁড়াচ্ছে ৫০ কোটি টাকা। অন্যদিকে বিদেশী ডিজিটাল সত্ত্ব কিনেছে ভায়াকম এইট্টিন এবং টাইমস ইন্টারনেট।
আইপিএলের মিডিয়া সত্ত্ব
টিভি সত্ত্ব – ২৩,৫৭৫ কোটি টাকা (স্টার স্পোর্টস)
ডিজিটাল রাইটস – ২০,৫০০ কোটি টাকা ( ভায়াকম এইট্টিন)
ওবারসিস সত্ত্ব – ১০৫৮ কোটি টাকা
Since its inception, the IPL has been synonymous with growth & today is a red-letter day for India Cricket, with Brand IPL
touching a new high with e-auction resulting in INR 48,390 cr value. IPL is now the 2nd most valued sporting league in the world in terms of per
match value!— Jay Shah (@JayShah) June 14, 2022
বিরাট অঙ্কে বিক্রি হওয়ার পরই এই প্রসঙ্গে জয় শাহ টুইট করে জানিয়েছেন, “আইপিএলের ব্র্যান্ডের সঙ্গে এই দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা রেড লেটার ডে। ই অকশনে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে এবার আইপিএল। যার মিডিয়া সত্ত্ব ৪৮, ৩৯০ কোটি টাকা। প্রতি ম্যাচের মূল্যের বিচারে এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় মূল্যবান লিগ এখন আইপিএল”।
এর আগে কখনও এত দামে বিক্রি হয়নি আইপিএলের মিডিয়া সত্ত্ব। যা দেখার পর সকলেই কার্যত আপ্লুত। আইপিএলের থেকে আসা লভ্যাংশ ভারতীয় ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করার জন্য এবং পরিকাঠানোকে আরও শক্তিশালী করার জন্যই ব্যবহার করবে বোর্ড।