লখনউ সুপার জায়ান্টসে মার্ক উডের পরিবর্ত হতে পারে এই পাঁচ ক্রিকেটার
আপডেট করা - Mar 18, 2022 10:01 pm

আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস। দলের অন্যতম সেরা তারকা মার্ক উড ছিটকে গিয়েছেন কনুইয়ের চোটের জন্য। শুক্রবারই সেই খবরে সরকারীভাবে শিলমোহর পড়ে গিয়েছে। আগামী ২৭ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। কিন্তু সেখানে দেখা যাবে না ইংল্যান্ডের তারকা বোলার মার্ক উডকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডজের বিরুদ্ধে কনুইয়ের চোট পেয়েছেন মার্ক উড। সেই থেকেই জল্পনাটা শুরু হয়েছিল। শেষপর্যন্ত ।ছিটকেই গিয়েছেন মার্ক উড।
এবারের মেগা নিলামে মার্ক উডকে নিয়ে দর কষাকষিটা হাড্ডহাড্ডি হয়েছিল। যদিও শষপর্যন্ত মা্র্ক উডকে কিনে বাজিমাত করেছিল লখনউ সুপার জায়ান্টসই। সারে সাত কোটি টাকায় লখনউ সুপার জায়ন্টস তুলে নিয়েছিল এই তারকা ব্রিটিশ বোলারকে। কিন্তু ভাগ্যটা একেবারেই ভাল নয় তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চোট পেয়ে আইপিএল থেকেও ছিটকে যেতে হল মার্ক উডকে।
তাঁর জায়গায় এখন থেকেই বিদেশী ক্রিকেটারদের খোঁজ শুরু করে দিয়েছে লখনউ সুপার জায়ন্টস কর্তারা। শীঘ্রই তাঁর জায়গায় নতুন বিদেশী ক্রিকেটারও আনতে চাইছে তারা। হাতে সময়ও বেশী নেই। চিন্তা অনেকটাই বেড়েছে লখনউ সুপার জায়ান্টসের। তাঁর জায়গাতেই এই পাঁচ ক্রিকেটারকে দলে নিতে পারে লখনউ সুপার জায়ান্টস।
অ্যান্ড্র টাই
মার্ক উড়ের পরিবর্তে অ্যান্ড্রু টাইকে নিয়ে এবার চমক দেখাতেই পারে লখনউ সুপার জায়ান্টস। শেষবার তিনি ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের মঞ্চে নেমেছিলেন। যদিও এবারের আইপিএলে অ্যান্ড্রু টাই অবিক্রিতই রয়েছেন। অস্ট্রেলিয়ার এই পেসারের ন্যূলনতম মূল্ এবার ছিল ১ কোটি। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৮৭টি ম্যাচ খেলে ৪০টি উইকেট রয়েছে অন্যাড্রু টাইয়ের। এছাড়া ২০১৮ সালে ১৪ ম্যাচে ২৪টি উইকেট পার্পল ক্যাপ জিতে নিয়েছিলেন অ্যান্ড্রু টাই। অস্ট্রেলিয়ার এই ডেথ ওভার স্পেশ্যালিস্ট বিগব্যাশ লিগেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। বিগ ব্যাশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ২০২১-২২ মরসুমে পার্থ স্কর্চার্সের হয়ে ১৯টি উইকেট রয়েছে তাঁর। লখনউ সুপার জায়ান্টস এই অজি তারকাকে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
জেডন সিলস
জেডন সিলসও এবার মার্ক উডের পরিবর্ত ক্রিকেটার হতে পারেন। যদিও আইপিএলের মেগা নিলামে তিনি কোনও দল পাননি। এবারের আইপিএলে ৫০ লক্ষ টাকা বেস প্রাইজে নিজের নাম নথিভুক্ত করেছিলেন এই ওয়েস্ট ইন্ডিজের স্পীডস্টার। এই ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম সকলের নজরে এসেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৫৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। মাত্র ৫ টি টেস্ট খেলে ২০টি উইকেটের মালিক তিনি।
ব্লেসিং মুজারাবানি
মার্ক উডের পরিবর্ত ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ব্লেসিং মিজারবানি। জিম্বাবোয়ের এই পেসার পাকিস্তান সুপার লিগে নিজের পারফরম্যান্স দয়ে সকলের নজর কেড়েছিলেন। মুুলতান সুলতানর হয়ে এই মরসুমে ৪ ম্যাচ খেলে ৫টি উইকেট তুলে নিয়েছলেন ব্লেসিং মুজারবানি। তাঁর ইকনমি রেট হল ৮.০৬ এবং এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স হল ১৮ রানে ৩ উইকেট। শুধু এই মরসুমেই নয়, ২০২১ সালেও মুলতান সুলতানের পিএসএল জয়ের পিছনে অন্যতম কারিগড় ছিলেন তিনি। ২০২১ সালে ৬ ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই নয়, দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ২০টি উইকেট রয়েছে তাঁর নামে।
জশ লিটল
এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস মার্ক উডের জায়গায় জশ লিটলকেও নিতে পারে। এই মুহূর্তে আইপিএলের মঞ্চেই রয়েছেন এই তরুন বোলার। চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসাবে রয়েছেন তিনি। তাঁকে নিলে লখনউকে কোনওরকম বায়ো বাবলের সমস্যায় পড়তে হবে না। আয়ারল্যান্ডের এই ক্রিকেটার ২০১৬ সালে হংকংয়ের বিরুদ্ধে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অভিষেক করেছিলেন। ডাবলিনের এই ক্রিকেটার এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৪টি টি টোয়েন্টিতে ৩১টি উইকেট শিকার করেছেন। এছাড়া বাঁ হাতি এই তরুণ পেসারের লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সবধরণের প্রতিযোগিতা মিলে ট টোয়েন্টিতে জস লিটলের রয়েছে ৫৪টি উইকেট।
আলি খান
ক্রিকেট বাইশগজে অচেনা নাম হলেও, আলি খানকে লখনউ সুপার জায়ান্টসে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সে এসেছিলেন। কিন্তু চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। এই ৩১ বর্ষী পেসার বহু ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি খেলেছেন গুয়ানা আমাজন ওয়ারিয়র্স, ট্রিনবাগো নাইট রাইডার্স, কাবুল জোয়ানা টাইটান্স, করাচি কিংসের মতো নানান ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাঁর অভিজ্ঞতাকে দেখে লখনউ সুপার জায়ান্টস যদি আলি খানকে নেয়, তবে অবাক হওয়ার মতো কিছুই নেই।