আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামলেন চেন্নাই সুপার কিংসের তুষার পান্ডে

Tushar Deshpande
Tushar Deshpande. ( Image Source: Jio Cinema )

এবারের আইপিএলের আগে  আইপিএলের ম়্চে নতুন এক নিয়মের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরথম ম্যাচেই আইপিএলের ইতিহাসে নতুন স্বাক্ষী থাকল চেন্নাই সুপার কিংস। গুজরাতের  টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম প্রয়োগ করল মহেন্দ্র সিং ধোনিরক চেন্নাই সুপার কিংস। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বোলিংয়ের সময় অম্বাতি রায়াডুর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তুষার দেসপান্ডেকে নামানোর সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

আইপিএলের ম়ঞ্চে ভারতীয় তরুণ ক্রিকেটারদের আরও বেশী করে সুযোগ করে দেওয়ার জন্যই বিসিসিআই এই নতুন নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছিল। এবারের আইপিএলের আগেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। আর সেই নিয়ম প্রথম ম্যাচেই কাজে লাগালেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তাতেই সকলে আপ্লুত। ব্যাটিং করলেও ফিল্ডিংয়ের সময় অম্বাতি রায়াডুকে না নামানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই আইপিএলের প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নিজের নাম তুললেন  তুষার দেশপান্ডে।

অম্বাতি রায়াডুর পরিবর্তে নেমেছিলেন তুষার দেসপান্ডে

এই বছরই এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছিল বিসিসিআই। এই নিয়ম অনুযায়ী মযাচের যেকোনও সময় যেকোনও ইনিংসেই একজন ক্রিকেটারকে আরেক ক্রিকেটারের বদলে নামানো যাবে। তবে যে ক্রিকেটারকে তুলে নেওয়া হবে তিনি আর সেই ম্যাচে নামতে পারবেন না। তবে চারজন বিদেশী ক্রিকেটার যদি প্রথম একাদশে থাকেন, সেক্ষেত্রে তাদের কোনও পরিবর্ত ক্রিকেটার নামানো যাবে না। দেশীয় ক্রিকেটারদের উন্নতির জন্যই এমন ভাবনা বোর্ডের।

এবারের আইপিএলের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন  গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চেন্নাই সুপার কিংসের হয়ে এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার রুতুরাজ গোয়কোয়াড়। তাঁর সামনেই এদিন বিধ্বস্ত হয়েছিলেন গুজরাত টাইটান্সের তরকা ক্রিকেটাররা। তবে ম্যাচে গুজরাত টাইটান্সও পাল্টা লড়াইটা যথেষ্ট ভালভাবে দিয়েছিলেন। এদিন ৯২ রানের ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়।

শেষের দিকে মহেন্দ্র সিং ধোনির ব্যাটেও ছিল রানের ঝলক। ১৭৮ রানেই থেমেছিল চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচের চমকের অপেক্ষা ছিল চেন্নাই সুপার কিংসের ফিল্ডিংয়ে নামার সময়ই। সেখানেই অম্বাতি রায়াডুর জায়গায় আইপিএলের প্রথম ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে মাঠে নামলেন তুষার দেসপান্ডে।

close whatsapp