আইপিএল ২০২৩, ম্যাচ ১১: আরআর বনাম ডিসি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে নিজেদের প্ৰথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৭২ রানে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে ৫ রানে পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালস (আরআর)। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে পরাজিত হলেও খুব একটা খারাপ পারফরম্যান্স করেনি আরআর। অন্যদিকে দুটি ম্যাচ খেলে একটিতেও জয়লাভ করতে পারেনি ডিসি। তারা লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ৫০ রানে পরাজিত হয়। গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় তারা।

এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ বারসাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাজস্থান ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী। তাই তাদের হারানোটা খুব ডিসির পক্ষে খুব একটা সহজ হবে না। প্ৰথম ম্যাচে তাদের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার এবং অধিনায়ক সঞ্জু স্যামসনও অর্ধশতরান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে জয়সওয়াল এবং বাটলার ব্যাট হাতে অসফল হলেও স্যামসন ভালো রান পেয়েছিলেন।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস নিজেদের প্ৰথম দুটি ম্যাচে হেরে আপাতত চাপের মধ্যে রয়েছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার দুটি ম্যাচেই ব্যাট হাতে রান পেয়েছেন কিন্তু দলকে ম্যাচ জেতাতে সক্ষম হননি। ডিসির কোনো খেলোয়াড়ই এখনও পর্যন্ত তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। অলআউট না হলেও তারা প্ৰথম ম্যাচে ৯টি এবং দ্বিতীয় ম্যাচে ৮টি উইকেট হারিয়েছিল।

পিচ কন্ডিশন

এই পিচে ব্যাটসম্যানদের জন্য অনেক সাহায্য রয়েছে। এই মাঠে ঠিকঠাকভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারলে ২০০ রান টপকানো খুব একটা কঠিন কাজ নয়। এই পিচে উইকেট নিতে গেলে বোলারদের অনেক বুদ্ধি খাটিয়ে বল করতে হবে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

উভয় দলের কম্বিনেশন

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ ওপেনার জস বাটলার আঙুলে চোট পাওয়ার কারণে সম্ভবত ডিসির বিরুদ্ধে খেলতে পারবেন না। তার পরিবর্তে আরআর একজন বিদেশি বোলারকে খেলাতে পারেন।

সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ওবেড ম্যাককয়, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।

দিল্লি ক্যাপিটালস

নিজের বিয়ের কারণে এক সপ্তাহের জন্য দেশে যাচ্ছেন মিচেল মার্শ। তার পরিবর্তে রোভম্যান পাওয়েলকে খেলাতে পারে দিল্লি ক্যাপিটালস। তাদের বোলিং এবং ব্যাটিং বিভাগকে ভালো পারফরম্যান্স করতে হবে, নাহলে তাদের পক্ষে কামব্যাক করা সম্ভব হবে না।

সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাইলি রসো, সরফরাজ খান, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), আমান হাকিম খান, কুলদীপ যাদব, আনরিখ নোকিয়া, মুকেশ কুমার।

হেড-টু-হেড

ম্যাচ – ২৬ | রাজস্থান রয়্যালস – ১৩| দিল্লি ক্যাপিটালস – ১৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

 

close whatsapp