আইপিএল ২০২২, ম্যাচ ২৫: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

প্যাট কামিন্স দ্রুত তাঁর বোলিং ফর্ম খুঁজে পাওয়ার চেষ্টা করবেন

T Natarajan
T Natarajan. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শুক্রবার আইপিএল ২০২২-এর ২৫তম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এসআরএইচ ৪ ম্যাচ খেলে ২টি জিতেছে এবং পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। তাদের দুটি জয়ই এসেছে শেষ দুই ম্যাচে। আগের ম্যাচে এসআরএইচ গুজরাত টাইটান্সকে ৮ উইকেটে পরাজিত করেছিল। চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরকে ছাড়াই এই ম্যাচে নামবে কমলা জার্সির খেলোয়াড়রা।

অন্যদিকে, কেকেআর ৫টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে এবং পয়েন্ট তালিকায় ২য় স্থানে রয়েছে। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল তারা। প্রথমে ব্যাট করে ডিসি ৫ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে। জবাবে কেকেআর ১৯.৪ ওভারে মাত্র ১৭১ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিংয়ে আজিঙ্কা রাহানের ফর্ম উদ্বেগের কারণ।

পিচ রিপোর্ট

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে খেলা সমস্ত ম্যাচেই ব্যাটাররা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে এবং এই ম্যাচেও তার পুনরাবৃত্তি হতে পারে। টস জয়ী দল বোলিং করতে পারে।

সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস গোপাল, কার্তিক ত্যাগী, টি নটরাজন।

কলকাতা নাইট রাইডার্স   

ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, প্যাট কামিন্স, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রাহুল ত্রিপাঠী –চার ম্যাচে ৫০ গড়ে ১০০ রান করছেন। ব্যাট করতে নেমে খুব বেশী বল নষ্ট করেন না সেট হওয়ার জন্য। স্ট্রাইক রেট ১৬৯.৪৯।

শ্রেয়াস আইয়ার – ৫ ম্যাচে ১২৩ রান করেছেন ১৪৮.১৯ স্ট্রাইক রেটে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৩ বলে ৫৪ রান করে ফর্মে আছেন।

অলরাউন্ডার 

প্যাট কামিন্স – এই আইপিএলে তাঁর প্রথম ম্যাচেই মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন কামিন্স। এখনও যদিও বল হাতে সাফল্য পাননি, তবে অচিরেই তিনি ফর্ম খুঁজে পাবেন বলে আশা করা যায়।

বোলার

টি নটরাজন – ৪ ম্যাচে ১৬.৬২ গড়ে ৮ উইকেট তুলেছেন। প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে উইকেট পেয়েছেন। চোট সারিয়ে ফিরে এসে আবার আগের মতো এক নাগাড়ে নিখুঁত ইয়র্কার করছেন।

সুনীল নারিন –  প্রত্যেক ম্যাচেই ভরসাযোগ্য বোলিং করছেন। এখনও অবধি ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ৪.৮৫-এর অসামান্য ইকোনমি রেটে। অন্তত ৪ উইকেট নিয়েছেন এমন ৩৩জন বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেট সবার সেরা।

উইকেটকিপার 

নিকোলাস পুরান – খুব বড় রানের ইনিংস না গড়তে পারলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। ১৩৭.৭৩ স্ট্রাইক রেটে ৭৩ রান করেছেন ৩৬.৫০ গড়ে।

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী (সহ-অধিনায়ক), কেন উইলিয়ামসন, শ্রেয়াস আইয়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স (অধিনায়ক), সুনীল নারিন, শ্রেয়াস গোপাল, বরুণ চক্রবর্তী, টি নটরাজন।

close whatsapp