আইপিএলের ১৬ তম সংস্করণ থেকে ছিটকে গেলেন রজত পতিদার
আপডেট করা - Apr 4, 2023 5:03 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ একটি অনেক বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রজত পতিদার এবারের আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে গেলেন। আরসিবির কর্মকর্তারা আগে জানিয়েছিলেন যে রজত আইপিএলের ১৬ তম সংস্করণে প্ৰথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।
ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রজত পতিদারের চোটের চিকিৎসা চলছিল এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার সহ আরসিবির ম্যানেজমেন্ট আশাবাদী ছিল যে তিনি এবারের আইপিএলে দলে ফিরে আসতে সক্ষম হবে। কিন্তু সেটি শেষমেশ আর হল না। আরসিবি ফ্রাঞ্চাইজি জানিয়েছে যে রজত পতিদার এবারের আইপিএলে খেলতে পারবেন না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানায়, “দুর্ভাগ্যবশত, অ্যাকিলিস হিলে চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে বাইরে চলে গেলেন রজত পতিদার। আমরা রজতের দ্রুত আরোগ্য কামনা করি এবং আমরা তাকে সমর্থন করতে থাকব। এখনই রজতের পরিবর্ত খেলোয়াড়য়ের নাম না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ এবং ম্যানেজমেন্ট।
Unfortunately, Rajat Patidar has been ruled out of #IPL2023 due to an Achilles Heel injury. 💔
We wish Rajat a speedy recovery and will continue to support him during the process. 💪
The coaches and management have decided not to name a replacement player for Rajat just yet. 🗒️ pic.twitter.com/c76d2u70SY
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 4, 2023
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএল ২০২৩-এ শুরুটা বেশ ভালোই হয়েছে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলের। আরসিবি নিজেদের প্ৰথম ম্যাচে চারবারের আইপিএল শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে পরাজিত করেছে। আরসিবির দুই ওপেনার ডু প্লেসিস এবং বিরাট কোহলিকে ব্যাট হাতে দারুন ছন্দে দেখা গেছে।
৬ই এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআরের শুরুটা ভালো হয়নি। নীতিশ রানার নেতৃত্বাধীন দল নিজেদের প্রথম ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পঞ্জাব কিংসের (পিবিকেএস) কাছে পরাজিত হয়েছে। তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্যই কামব্যাক করার চেষ্টা করবে। তাছাড়াও ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে কেকেআর। অন্যদিকে আরসিবি এই ম্যাচটি জিতে নিয়ে নিজেদের ভীত আরো শক্ত করতে চাইবে।