“হারের দায় আমার, সাফল্য সকলের”, অধিনায়ক হার্দিকের আইপিএলের মঞ্চে এটাই মূলমন্ত্র
আপডেট করা - Mar 14, 2022 1:56 pm

ব্যর্থতার দায় তাঁর, আর সাফল্য এলে তা দলের সকলের। অধিনায়ক হিসাবে যাত্রা শুরুর আগেই নিজের মূলমন্ত্র জানিয়ে দিলেন হার্দির পান্ডিয়া। গুজরাত টাইটান্সের হয়ে এই প্রথমবার অধিনায়ক হিসাবে মাঠে নামবেন হার্দিক। নিজের লক্ষ্য ঠিক হয়ে গিয়েছে তাঁর। এখন সুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। আগামী ২৬ মার্চ থেকে সুরু হবে এবারের মেগা আইপিএল। এই প্রথমবার সেই মঞ্চে নামছে গুজরাত টাইটান্স। কোচ আশিস নেহেরার সঙ্গেও কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।
এবারের আইরিএল ৮ দজলের পরিবর্তে হতে চলেছে ১০ দলের। যা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। বিরাট টাকার অঙ্কের বিনিময়ে এবারের আইপিএলে এসেছে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে প্রথমবার দেখা যাবে এই দুই নতুন দলকে। সেখানেই গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব রয়েছে হার্দিক পান্ডিয়ার ওপর। আবার লখনউয়ের অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। গুজরাত টাইটান্সের কোচ হিসাবে এবারই আত্মপ্রকাশ করছেন আবার আসিস নেহেরা।
আইপিএলে এর আগেও কোচিং স্টাফ হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তবে তিনি তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ ছিলেন। প্রধান কোচ হিসাবে এবারই প্রথমবার অভিষেক হতে চলেছে নেহারারও। গুডরাত টাইটান্স তাঁকে প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে। আর তাতেই আপ্লুত অদিনায়ক হার্দিক পান্ডিয়া। আশিস নেহেরার ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার মনোভাবেরই ভক্ত হার্দিক পান্ডিয়া। আর এই মনোভাব যে আইপিএলের মঞ্চে গুজরাতকে যথেষ্ট সুবিধা দেবে, সে ব্যপারেও আশাবাদী তিনি।
আইপিএলে অধিনায়ক হার্দিকের মূলমন্ত্র এবার প্রকাশ্যে
আশিস নেহেরা প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “তিনি সত্যিই একজন মজাদার মানুষ। কখনোই আমাদের সঙ্গে কোচের মতো ব্যবহার করেন না। বরং ক্রিকেটাদের নিজেদের মতো খেলার স্বাধীনতা দেন তিনি সবসময় এবং ক্রিকেটাররা যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারেন তাঁর তত্ত্বাবধানে। ব্যর্থতা তো থাকবেঅস সেখান থেকেই শিখতে হবে। আশিস নেহেরার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি”।
হার্দিরক এসইসঙ্গে নিজের অধিনায়কত্বের দর্শ নিয়েও এবার মুখ খুলেছেন। নেতৃত্ব দিতে গিয়ে ক্রিকেটারদের ওপর কোনওরকম চাপ যে তিনি রাখবেন না, তা হার্দিক পান্ডিয়ার কথাতেই স্পষ্ট। তিনি জানিয়েছেন, “হারের দায় আমার, আর সাফল্য এলে তা সকলের। আমাদের একটাই লক্ষ্য প্রতেযেক ক্রিকেটার যেন নিজেদের খেলাটা উজার করে দিতে পারে”।
তবে একটা প্রশ্ন এখনও ঘুরপাক খেয়েই চলেছে। এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়াকে কী তাঁর পুরনো ছন্দে দেখা যাবে। আবারও ক সেই অলরাউন্ডার হার্দিককে সকলে দেখতে পাবে। যদিও হার্দিক পান্ডিয়া এঅ প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ। আইপিএলের বাইশগজে সকলের জন্য কিছু চমক রয়েছে তাঁর ঝুলিতে।