আকাশ চোপড়া এমন চারজন লেগ-স্পিনারকে বাছলেন নিলামে যাঁদের চাহিদা তুঙ্গে থাকবে

ধারাভাষ্যকারের মনে হয়েছে লেগ-স্পিনারদের 'পরিমাণ বেশী, মান কম'

Yuzvendra Chahal
Yuzvendra Chahal(Photo Source: IPL/BCCI)

আকাশ চোপড়া মনে করেন যে আইপিএল ২০২২ নিলামে লেগ-স্পিনারদের মধ্যে মানসম্পন্ন বিকল্পের অভাব রয়েছে এবং তাদের মধ্যে শুধুমাত্র কয়েকজনের জন্যেই টানাটানি হবে। যেকোন টি-টোয়েন্টি দলে লেগ-স্পিনাররা সাধারণত মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়। যদিও কিছু সময় তাঁরা ব্যয়বহুল হতে পারেন, তবে তাঁদের উইকেট নেওয়ার ক্ষমতার কারণে তাঁরা অফ স্পিনারদের চেয়ে এগিয়ে থাকেন।

তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া মেগা নিলামে কিছু সম্ভাব্য পরিস্থিতি সম্বন্ধে কথা বলার সময় লেগ স্পিনারদের সম্পর্কে বলেছেন, “লেগ-স্পিনারদের নিয়ে অনেক টানাটানি হবে। প্রচুর লেগ-স্পিনার আছে, পরিমাণ বেশি কিন্তু গুণমান নয়। আমি মাত্র তিন বা চার জনের মধ্যে গুণমান দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ অর্থ শুধুমাত্র তাঁদের হাতেই যাবে।” 

আকাশ চোপড়ার পছন্দের তালিকায় দুজন ভারতীয় ও দুজন বিদেশী লেগ-স্পিনার

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চারজন লেগ-স্পিনার বাছাই করেছেন নিলামে যাঁদের চাহিদা সবচেয়ে বেশি হবে। আকাশ চোপড়ার পর্যবেক্ষণ, “কেকেআর বাদে প্রায় প্রত্যেকেরই একজন লেগ-স্পিনার দরকার। যে লেগ-স্পিনাররা দাম পাবেন তাঁদের মধ্যে ইউজি যুজবেন্দ্র) চাহাল সবচেয়ে দামী স্পিনার। রাহুল চাহার ২ নম্বরে থাকতে পারেন। ৩ নম্বরে আমি হাসারাঙ্গা এবং ৪ নম্বরে অ্যাডাম জাম্পাকে দেখছি।”

কুলদীপ যাদব আইপিএলের গত কয়েক মরসুমের বেশিরভাগ সময় কাটিয়েছেন ডাগ-আউটে। যদিও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিনি তেমন সাফল্য পাননি, এবং সাম্প্রতিক ফর্মও ভালো নয়। তাই তাঁর তেমন দাম পাওয়ার সম্ভাবনা নেই। 

আইপিএল তরুণদের জন্য একটি দুর্দান্ত সুযোগ উপস্থাপন করে তা স্বীকার করে আকাশ চোপড়া জানিয়েছেন যে তাঁর মনে হয় খুব কম সংখ্যক আনক্যাপড খেলোয়াড়ের বিশাল চাহিদা থাকবে। তাঁর মতে, “এটা বলা হয় যে প্রতিভা সুযোগের সাথে মিলিত হয়, এটিই আইপিএলের মূলমন্ত্র। এটি অবশ্যই ঘটনা, যদি আমরা এখানে দেখি পুরো অনূর্ধ্ব-১৯ দল এসেছে। কিন্তু আমার মনে হয় সেখানে কেবল দুজন আনক্যাপড ভারতীয় থাকবে যারা খুব বেশি ব্যয়বহুল হবে। এবং একজন আনক্যাপড বিদেশী খেলোয়াড় ব্যয়বহুল হবে।”

স্বনামধন্য ধারাভাষ্যকার কিছু আনক্যাপড খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন যাঁরা হয়তো বড় পরিমাণ অর্থ পেতে পারে্ন। আকাশ চোপড়া বিস্তারিত বলেছেন, “শাহরুখ খান এবং আভেশ খান ব্যয়বহুল হবে। আমি শিবম মাভিকেও এই তালিকায় রাখছি। কার্তিক ত্যাগীও ব্যয়বহুল হবে যদিও তাদের নাম কিছুটা পরে আসতে চলেছে। দলগুলি ডেওয়াল্ড ব্রেভিসের জন্য কিছুটা আক্রমণাত্মক হতে পারে।”

আইপিএল ২০২১-এ দিল্লী ক্যাপিটালসের হয়ে আভেশ খান দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ায় সম্ভবত অনেক দলের মনোযোগ আকর্ষণ করতে পারেন৷ অন্যদিকে, শাহরুখ খান ঘরোয়া ক্রিকেটে তামিল নাড়ুর হয়ে দুরন্ত ফর্মে থাকায় তাঁর দর ভালো ওঠার সম্ভাবনা। 

close whatsapp