ধোনির সমকক্ষ হতে চান বাংলার রিচা ঘোষ
২৬ বলে হাফ সেঞ্চুরি করে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন রিচা
আপডেট করা - Mar 2, 2022 1:26 pm

কুইন্সটাউনের জন ডেভিস ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওডিআইতে ২৯ বলে ৫২ রানের চোখধাঁধানো ইনিংস খেলার পর ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ স্পটলাইটে ছিলেন। ভারতীয় কিংবদন্তি এমএস ধোনির দ্বারা অনুপ্রাণিত এই ১৮ বছর বয়সী তরুণী জাতীয় দলের হয়ে খেলার সময় ধোনির পারফরম্যান্সকে অনুকরণ করতে চান।
৫২ রানের নিংসটি খেলার পথে তিনি একটি রেকর্ডও করেন। ডানহাতি ব্যাটারটি মহিলাদের ওয়ানডেতে ভারতীয় ব্যাটারদের দ্বারা দ্রুততম হাফ সেঞ্চুরি (২৬ বলে) নথিভুক্ত করেছেন, যদিও সেই ইনিংসটি দলকে জেতাতে ব্যর্থ হয়েছে। রিচা চারটি বাউন্ডারি এবং চারটি ছক্কা মেরেছিলেন কিন্তু মাইলফলকে পৌঁছনোর পরেই আউট হয়ে যান।
১৩তম ওভারে দলের রান যখন ৯৬, তখন রিচা ৫২ রানের স্মরণীয় ইনিংসটি খেলে আউট হন। টিম ইন্ডিয়া, বৃষ্টি-বিঘ্নিত খেলায় ১৯১ রান তাড়া করতে নেমে মাত্র ১২৮ রান করতে পারে। পাঁচ ম্যাচের ওই সিরিজটি শেষ অবধি নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জেতে।
আমি এমএস ধোনির পাওয়ার-হিটিংয়ের ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছিলাম: রিচা ঘোষ
“আমার শৈশবে, আমি আমার বাবাকে দেখতাম। আমি তখন তার সাথে অনুশীলন করতাম, তাই তার আক্রমণাত্মক ব্যাটিং পদ্ধতিতে আমি প্রভাবিত হয়েছিলাম। আমি যখন টিম ইন্ডিয়ার ম্যাচ দেখতে শুরু করি, তখন আমি এমএস ধোনিকে অনুসরণ করতে শুরু করি কারণ আমি ব্যাট হাতে তাঁর পাওয়ার-হিটিংয়ের ক্ষমতা এবং স্টাম্পের পিছনে কার্যকর উইকেট-কিপিংয়ে মুগ্ধ হয়েছিলাম। তিনি আমার আইডল,” হিন্দুস্তান টাইমস দ্বারা রিচাকে উদ্ধৃত করা হয়েছে।
ক্যাপ্টেন মিতালী রাজও ১৮ বছর বয়সী ব্যাটারের প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি তাঁর শট খেলার দক্ষতা দেখে বিস্মিত। “আমি মনে করি সে খুব সুন্দর একটি ইনিংস খেলেছে। সে যা শট মেরেছে, বাতাসের বিপরীতে সে যে ছক্কা মেরেছে তা দেখে আমি চমকিত হয়েছিলাম। এগুলি এমন শট ছিল যেগুলি অন্য প্রান্ত থেকে দেখে আমি শুধু প্রশংসাই করতে পারি,” মিতালী বলেছেন।
২৪শে ফেব্রুয়ারি ভারত এই সফরে তাদের প্রথম জয় নথিভুক্ত করে, এবং হোয়াইটওয়াশ হওয়া থেকে দল কোন মতে রক্ষা পায়। মিতালী, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউর ব্যাট হাতে সিরিজের শেষ ম্যাচে উল্লেখযোগ্য অবদান রাখায় ভারত একটি সান্ত্বনাসূচক জয় লাভ করে।