বিরাট পরামর্শেই সাফল্য নতুন অধিনায়ক রোহিত শর্মার
আপডেট করা - Feb 6, 2022 8:30 pm

আহমেদাবাদেই পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে অভিষেক রোহিত শর্মার। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন রোহিত শর্মা। আর এই ম্যাচেই প্রথমবার রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। মাঠের বাইরে নানান কথা চললেও, রোহিত – বিরাট সম্পর্কে যে তার কোনও প্রভাব পড়েনি তা ১০০০ তম ম্যাচের প্রথম দিনই যেন প্রমান হয়ে গেল। বিরাট কোহলির পরামর্শেই সাফল্য রোহিত শর্মার। অধিনায়কের সংশয় দূর করতে মাঠেই পরামর্শ প্রাক্তন অধিনায়কের। আর তাঁর কথা মেনেই সিদ্ধান্ত নিয়ে সফল হিটম্যান।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরিকল্পনা ছিল শুরু থেকেই ক্যারিবিয়ান ব্যাটারদের চাপে রাখার। সেই পরিসকল্পনাতে সফলও হচ্ছিলেন তিনি। কিন্তু প্রথম তিন উইকেট পরার পরই যেন খানিকটা থমকে গিয়েছিল ভারতীয় বোলারদের দাপট। পেসাররা সেভাবে আর কার্যকর ছিলেন না। সেই সময়ই বিরাটের পরামর্শ নিতে প্রথমবার দেখা যায় রোহিত শর্মাকে। প্রথম পরিবর্তনে আসেন যুজবেন্দ্র চাহাল।
বিরাটের পরামর্শেই ডিআরএসের সিদ্ধান্ত নিয়ে সফল বিরাট কোহলি
সেই সময়ই বিরাটকে অন্য ভূমিকায় দেখা যায়। মাঠে নামা থেকেই বেশ ছটে ফটে ছিলেন বিরাট। আবার প্রথম ওভারে বোলিং করার সময় চাহালকেও পরামর্শ দিতে দেখা যায় এই তারকাকে। এরপরই আসে সেই মুহূর্ত। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটার ব্রুকস তখন ক্রিজে রয়েছেন। চাহালের বলেই ক্যাচ হন তিনি। কিন্তু সেই বল ব্যাটে লেগেছে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। আম্পায়ারও আউট দেননি তখন।
ICYMI – @ImRo45 : Kya hai? Out hai?@imVkohli : Mere hisaab se out hai.
🔊 🔊 🔛, Mic 🔼 & a successful DRSDO NOT MISS: Stump mic gem – Virat and co. persuade Rohit to take DRS 🎥 🔽
📹📹https://t.co/14XDnYuMrq @Paytm #INDvWI pic.twitter.com/tb4NYSx7qn
— BCCI (@BCCI) February 6, 2022
এমন সময়ই সিদ্ধান্ত নিতে খানিকটা সংশয়ে ছিলেন রোহিত শর্মাও। চলছিল আলোচনা। ঋষভ পন্থও পরিষ্কার ধারণা দিতে পারছিলেন না। সেই সময়ই মিড উইকেট থেকে ছুটে এসে রোহিত শর্মাকে নিশ্চিত করেন বিরাট কোহলি। আর স্টাম্প মাইকে তাঁর কথাও স্পষ্ট শোনা যায়। সেই বল যে ব্যাটে লেগেছে, তা বিরাট বলার পরই রোহিত শর্মা ডিআরএসের সিদ্ধান্ত নেন। আর তাতেই আসে সাফল্য।
স্টাম্প মাইকের সামনে তখন জটলা সেই সময় শোনা যায় রোহিত জিজ্ঞাসা করছেন, “এটা কী আউট হয়েছে”, দূর থেকে দৌড়ে এসে বিরাটের জবাব “আমার স্পষ্ট মনে হচ্ছে এটা আউট”। তিনি এখন অধিনায়ক নন। কিন্তু মাঠে নামলেই বিরাট কোহলি যে এখনও নেতে সেটা হয়ত সকলেই বুঝতে পারছেন। আর বিরাটের জন্যই তো একশো তম উইকেটও পেলেন যুজবেন্দ্র চাহাল।
ব্রুকস ফিরতেই কুলদীপ যাদবের পর ভারতীয় দলের দ্বিতীয় দ্রুততম স্পিনার হিসাবে একশোটি উইকেটের মালিক হলেন যুজবেন্দ্র চাহাল। আর বিরাট-রোহিতের এই কথোপকথোনই এখন সোশ্যাল সাইটে ভাইরাল।