ভারতের ১০০০ তম ম্যাচে অভিষেক দীপক হুডার
আপডেট করা - Feb 6, 2022 2:11 pm

দীর্ঘ দিনের অপেক্ষা র অবসান । অবশেষে ভারতীয় দলের জার্সিতে অভিষেক দীপক হুডার। তাও আবার টচিম ইন্ডিয়ার মাইলস্টোন ম্যাচের মঞ্চে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে ১০০০ তম ম্যাচে নামছে ভারত। দলের একাধিক ক্রিকেটার কোভিড আক্রান্ত। আর তাতেই বোধহয় ভারতের নীল জার্সি গায়ে তোলার সুযোগটা পেয়ে গেলেন দীপক হুডা। ভারতের ১০০০ তম ম্যাচে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির হাত থেকেই দীপক হুডার হাতে উঠল অভিষেকের ক্যাপ। আর তাতেই আপ্লুত তিনি।
চার বছর আগে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই তরুণ অল রাউন্ডার। কিন্তু তখন অভিষেক করার সুযোগ মেলেনি। অবশেষে ২০২২ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল দীপক হুডার। এই মুহূর্তে করোনার ধাক্কায় বিধ্বস্ত ভারতীয় দল। ওপেনিংয়ে শিখর ধওয়ান থেকে মিডল অর্ডারের শ্রেয়স আইয়ার, দুই তারকাই এখন করোনার জন্য দলের বাইরে। আর সেই জায়গাতেই দলে সুযোগ পাওয়া দীপক হুডার ভাগ্য যেন কুলে গেল।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০ তম একদিনের ম্যাচে নেমেছে ভারত। সেখানেই মিডল অর্ডারের দায়িত্ব সামলানোর জন্য এই তরুণ অলরাউন্ডারকে বেছে নেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। আভাসটা অবশ্য গত শুক্রবার থেকেই ছিল। হলও সেরকমই। রবিবার সকালেই ভারতের ১০০০ তম ম্যাচের টিম ক্যাপ উঠল দীপক হুডার মাখায়। আর তাতে তিনি তো বটেই, গোটা দেশের ক্রিকেট প্রেমীরা আপ্লুত।
ভারতের ১০০০ তম ম্যাচে বিরাট কোহলির হাত থেকেই অভিষেক ক্যাপ পেলেন দীপক হুডা
আইপিএলের মঞ্চে দীপক হুডার সাফল্যের রাস্তা উর্ধ্বগামী। ২০১৬ সালে সানরাইজার্স হায়জরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান কম নয়। ব্যাট ও বল হাতে সেবার ডেভিড ওয়ার্নারদের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগড় ছিলেন এই তরুণ তারকা। শুধু তাই নয় আইপিএলের অভিষেক মঞ্চেও নজর কেড়েছিলেন সকলের দীপক হুডা।
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে অভিষেক হয়েছিল এই তরুণ তারকার। আর শেষ ম্যাচে গত বছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। আইপিএলের মঞ্চে ৮০টি ম্যাচ খেলেছেন দীপক। সেখানেই রয়েছে ৭৮৫ রান। যদিও বল আইপিএলের মঞ্চে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ৮০ ম্যাচে তাঁর উইকেট রয়েছে ৯টি। যদিও দীপক হুডা ভারতীয় দলে নিজের একশো শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত।
এদিন মাঠে নামার আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নানান পরামর্শ দেয় এই তরুণ ক্রিকেটারকে। এরপর ভারতের ঐতিহাসিক ম্যাচের মঞ্চে বিরাট কোহলির হাত থেকেই ওঠে ডেবিউ ক্যাপ। ২০১৪ সালে অনুপ্ধ্ব-১৯ বিশ্বকাপেও নজর কেড়েছিলেন তিনি। এবার ভারতীয় একদিনের দলে সুযোগ পেয়েছেন এই তারকা। প্রথম ম্যাচেই নিজেকে প্রমান করতে পারেন কিনা সেটাই এখন দেখার।