চাহালের দুর্ধর্ষ বোলিং ও রোহিতের অর্ধশতরানে জয় ভারতের, টুইটার জুড়ে রোহিতের প্রশংসা

Rohit Sharma and Ishan Kishanযুজবেন্দ্র চাহালের হাত ধরেই জয়ের রাস্তাটা পাকা করে ফেলেছিল ভারত। ব্যাট হাতে সেই পথে হেঁটেই আহমেদাবাদে হাজারতম ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও, ভারতীয় দলের ব্যাটারদের পারফরম্যান্স কিন্তু বেশ অস্বস্তিতেই রাখল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টকে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ভারত। কম রানের লক্ষ্য থাকলেও ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ৪ উইকেট খোয়াল ভারত। আবারও ব্যর্থ সেই মিডল অর্ডার।

রবিবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ছিল অন্যতম স্মরণীয় দিন। ১০০০ তম একদিনের ম্যাচে নেমেছিল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতই প্রথম দল হিসাবে ১০০০টি একদিনের ম্যাচ খেলার ইতিহাস গড়েছে। সেই ম়্চেই আবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে অভিষেক রোহিত শর্মার। দক্ষিণ আফ্রিকা সিরিজ ভুলে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ভারত। যুজবেন্দ্র চাহালের দুর্ধর্ষ স্পিনে ভর করে টিম ইন্ডিয়া জিতল ঠিকই। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং সমস্যা কিন্তু এখনও পর্যন্ত কাটেনি, তা বলাই চলে।

টস জিতে এদিন প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু থেকেই এদিন দাপুটে বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় বোলাররা। তবে বল হাতে এদিন আসর কারিদড় যুজবেন্দ্র চাহাল। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দেন মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দররা। কিন্তু এরপর থেকেই ব্রুকস ও নিকোলাস পুরাণ একটা  পার্টনারশিপ গড়ে তোলার লড়াই শুরু করেন।

সেই সময়ই ভারতের স্পিন অ্যাটাক। আর রোহিত শর্মাকে এতটুকু হতাশ করেননি যুজবেন্দ্র চাহাল। ক্যারিবিয়ান শিবিরের যে দুই ব্যাটার সবচেয়ে ভয়ঙ্কর হতে পারতেন, তাদেরকেই  এদিন সাজঘরে ফিরিয়ে দেন চাহাল। প্রথম ওভারে এসেই পুরাণকে ফেরান তিনি। এরপরের বলেই গুগলীতে চাহালের শিকার কায়রণ পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৫ উইকেটে ৭১। ভারতের জয়ের ভিতটা কথনই প্রস্তুত হয়ে গিয়েছে।

যদিও জেসন হোল্ডার একা লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। তিনি অর্ধশতরান না করলে, ক্যারিবিয়ান ব্রিগেড এদিন একশো রানের গন্ডীও টপকাতে পারত না। শেষপর্যন্ত তাঁকে ৫৭ রানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। যদিও এদিন একাই ৪ উইকেট নিয়ে ভারতীয় দলের নায়ক সেই যুজবেন্দ্র চাহালই। ১৭৬ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং চাহালের, রোহিতের অর্শতরানেই জয় টিম ইন্ডিয়ার

সামনে কম রানের লক্ষ্য। সহজ জয়ই প্রত্যাশিত ছিল। শুরুটা রোহিত শর্মার হাত ধরে ভারত করেওছিল ভাল। চোট সারিয়ে এই ম্য়াচেই ফিরেছিলেন দ্য হিটম্যান। আর ব্যাট হাতে শুরু থেকেই ছিলেন চেনা ছন্দে। ইশান কিষাণকে নিয়ে এদিন প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন দ্য হিটম্যান। প্রথম ম্যাচেই কেরিয়ারের ৪৪ তম অর্ধশতরান করেন তিনি। ৫১ বলে ৬০ রানের ইনিংস খেলেই এদিন থামতে হয় রোহিত শর্মাকে। তাঁর গোটা ইনিংসে রয়েছে ১০টি বাউন্ডারি ওবং একটি ওভার বাউন্ডারি।

কিন্তু তিনি সাজঘরে ফেরার পরই যেন খানিকটা বদলে যায় পরিস্থিতি। বিরাট এসে দু বলে দুটো চারপ মারলেও ৮ বলেই ফিরে যান তিনি। এরপরই ফিরে যান ইসান কিষাণ এবং রান আউট হন ঋষভ পন্থ। রোহিত যখন আউট হন তখন ভারতের রান ১ উইকেটে ৮৪।  তারপর ৩২ রানের মধ্যেই পরপর তিন উইকেট খোয়ায় ভারত। মিডল অর্ডার এদিনও ব্যর্থই বলা চলে। তবে শেষের দিকে পরিস্থিতি সামাল দেন সূর্যকুমার যাদব ও দীপক হুডা। ভারত তাদের ১০০০ তম ম্যাচ জেতে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা কিন্তু এখনও অব্যহত। ওয়েস্ট ইন্ডিজ বড় রান করলে, এদিন ম্যাচের ভবিষ্যত অন্য কিছু হতেই পারত।

close whatsapp