রোহিতের নেতৃত্বে ভারতীয় দলের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন কায়রন পোলার্ড
আপডেট করা - Jan 31, 2022 3:53 pm

মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের বহু ম্যাচে রোহিতে মুখে জয়ের হাসি ফুটিয়েছেন কায়রন পোলার্ড। এবার সেই দুই সতীর্থই মুখোমুখি। না আইপিএলের মঞ্চ নয়। দেশের জার্সিতে রোহিত শর্মার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্ব এখন কায়রন পোলার্ডের কাঁধে। নতুন বছরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের সিরিজে নামবে ভারত। সেই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নেতা কায়রন পোলার্ড।
ভারত সফরের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচেপ টি টোয়েন্টি সিরিজ খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। জেসন হোল্ডারের দুর্ধর্ষ বোলিংয়ের জেরে একসময় পিছিয়ে থাকলেও, শেষপর্যন্ত ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ক্যারিবিয়ান ব্রিগেডকে জয়ের মুখ দেখান হোল্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এবার সেই ধারাই অব্যহত রাখতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। আগামী ৬ ফেব্রুয়ারী ভারতের বিরুদ্ধে প্রথমন একদিনের ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে এই বড় জয়টাই এখন তাতাচ্ছে ক্যারিবিয়ান ব্রিগেডকে। একইসঙ্গে রোহিত শর্মার বিরুদ্ধে নামার জন্যও মুখিয়ে রয়েছেন কায়রন পোলার্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর পোলার্ড জানান, “ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে পারাটা বিরাট ব্যপার। এই সিরিজ জয়ের পিজিটিভিটাই ভারতের বিরুদ্ধে বজায় রাখতে চাই আমরা। আর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি। এই সিরিজ আমাদের জন্য বিশেষ হতে চলেছে”।
আইপিএলে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলেছেন কায়রন পোলার্ড। ক্যারিবিয়ান এই তারকার হাত ধরে বহু ম্যাচ জিতেছেন রোহিত। অধিনায়ক রোহিত শর্মাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। একইরকমভাবে রোহিতের নেতৃত্বে সম্বন্ধেও যথেষ্ট ধারণা রয়েছে কায়রণ পোলার্ডের। ভারতের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের যে সেই সমস্ত অভিজ্ঞতা দিয়েই সাহায্য করবেন তিনি, তা বলাই বাহুল্য।
একইসঙ্গে ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেদের দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ছিল তারুণ্যের আধিক্য। শক্তিশালী ব্রিটিশ বাহিনীকে তাদের নিয়েই হারিয়েছেন তারা। এবার সামনে রয়েছে ভারত। এই তরুণ ব্রিগেডই শক্তি যোগাচ্ছে কায়রন পোলার্ডকে।
তিনি জানিয়েছেন, “আমাদের দলে একদিনের ক্রিকেটের জন্য বেশকিছু ভাল ক্রিকেটার রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ থেকেও তরুণ প্রতিবা উঠে এসেছে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতের বিরুদ্ধেও এই ফর্ম তাদের অব্যহত থাকবে”।
আগামী ৬ ফেব্রুয়ারী শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ। একদিন ও টি টোয়েন্টি মিলিয়ে ভারতের বিরুদ্ধে কায়রণ পোলার্ডরা খেলবন ছটি ম্যাচের সিরিজ। ভারতে পা রাখার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। চড়তে শুরু করেছে উত্তেজনার পারদও। এখন শুধুই ৬ ফেব্রুয়ারী থেকে সিরিজ শুরু হওয়ার অপেক্ষা।