করোনা মুক্ত শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ার, ফিরলেন অনুশীলনে

Shreyas Iyer and Shikhar Dhawan
Shreyas Iyer and Shikhar Dhawan. (Photo by Surjeet Yadav/Getty Images)

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারত। তার আগেই সুখবর টিম ইন্ডিয়ার শিবিরে। করোনা মুক্ত শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ার। মঙ্গলবার থেকে অনুশীলনেও নেমে পড়লেন তারা। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন না দুই তারকাই। বুধবার নেটে হাল্কা অনুশীলন সেরেছেন দুই তারকাই। দ্বিতীয় ম্যাচে নামার সম্ভাবনা না থাকলেও, শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ারের ফিরে আসাটাই এখন ভারতীয় দলের কাছে বাড়তি আত্মবিশ্বাস।

প্রায় ছ মাস পর ভারতীয় দলে ফিরেছিলেন শিখর ধওয়ান। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে ফের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। সেই সিরিজ ভারত জিততে না পারলেও, দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শিখর ধওয়ান। তিন ম্যাচের সিরিজে তাঁর ছিল জোড়া অর্ধশতরান। এরপরই ছিল ঘরের মাঠে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ।

প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই সকলের নজর কেড়ে নিয়েছিলেন শিখর ধওয়ান। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন।প্রত্যাশা মতোই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পান তিনি। প্রায় একবছর পর ফের রোহিত শর্মা ও শিখর ধওয়ান ওপেনিং জুটি দেখার অপেক্ষায় ছিল সকলে। কিন্তু শেষরক্ষা হয়নি। ম্যাচ শুরুর মাত্র তিনদিন আগে করোনায় আক্রান্ত হন শিখর ধওয়ান। শুধু তিনি একাই নন তাঁর সঙ্গেই করোনা. আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড় ও নভদীপ সাইনিও।

করোনা মুক্ত হয়ে মাঠে ফিরলেন শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগে প্রথম একাদশ গড়া নিয়েই রীতিমত চ্যালে়ঞ্জের সামনে পড়ে গিয়েছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। যদিো শেষপর্যন্ত ময়াঙ্ক, ইশানদের দলে এনে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু ধওয়ানের অনুপস্থিতিতে ভারতীয় দলের ওপেনিং খুব একটা ভাল ছিল না। মিডল অর্ডারেও শ্রেয়স আইয়ারের অভাব লক্ষ্য করা গিয়েছে স্পষ্ট।

দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন লোকেশ রাহুল। যা দ্বিতীয় ম্যাচের আগে খানিকটা হলেএও স্বস্তি জুগিয়েছিল ভারতী দলকে। করোনা মুক্ত হয়ে অনুশীলনে নেমেছিলেন নভদীপ সাইনিও। কিন্তু ধওয়ানরা তখনও ফিরতে পারেননি। মঙ্গলবারই শ্খর ধওয়ান ও শ্রেয়স আইয়ারের করোনার রিপোর্ট নেগেটিভ আসে। সময় নষ্ট না করে মঙ্গলবার থেকেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। যদিও এদিন হাল্কা প্রস্তুতিই সেরেছেন শ্রেয়স আইয়ার ও শিখর ধওয়ান।

ধওয়ান ও শ্রেয়স আইয়ার ফিরলেও এখনও পর্যন্ত পুরোপুরি করোনা মুক্ত হতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। শোনাযাচ্ছে এখনও নাকি আইসোলেশনেই রয়েছেন তিনি।

close whatsapp