“ধোনি বা কোহলির কাছ থেকে অভিষেক ক্যাপ নেওয়া ছোটবেলার স্বপ্ন ছিল” – দীপক হুডা
দুটি ম্যাচ খেলে মোট ৫৫ রান করেছেন হুডা
আপডেট করা - Feb 10, 2022 11:49 am

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতীয় দলের হয়ে দীপক হুডা তাঁর ওডিআই অভিষেক করেছিলেন। এবং, হুডা দ্বিতীয় ওয়ানডের পর এখন প্রকাশ করেছেন যে তাঁর স্বপ্ন ছিল বিরাট কোহলি বা এমএস ধোনির থেকে তাঁর অভিষেক ওডিআই ক্যাপ নেওয়া।
হুডা আরও বলেছেন যে তিনি ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং বলেছেন যে তিনি ভারতীয় ক্রিকেট দলের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেন। হুডা আরও জানিয়েছেন যে কোহলির কাছ থেকে ভারতীয় ওডিআই ক্যাপ পাওয়াটা অসাধারণ ছিল।
বিরাট কোহলির কাছ থেকে ক্যাপ নেওয়া একটি স্বপ্ন সত্যি হওয়া মুহূর্ত ছিল, বলেছেন দীপক হুডা
“প্রথম ওয়ানডেতে আমার অভিষেক হয়েছিল, এটা একটা অসাধারণ অনুভূতি ছিল। আপনি সবসময় এসবের জন্য কঠোর পরিশ্রম করেন, ম্যাচের আগে আমি আপনার (সূর্যকুমার যাদব) সাথে কথা বলেছিলাম। দলের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমএস ধোনি বা বিরাট কোহলির কাছ থেকে ক্যাপ নেওয়া আমার ছোটবেলার স্বপ্ন ছিল। কোহলির কাছ থেকে ক্যাপ পাওয়াটা ছিল অসাধারণ অনুভূতি। মন যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় সেই নিয়ে আমি কাজ করেছি এবং আমার প্রক্রিয়াতে লেগে থেকেছি,” BCCI.tv-তে প্রকাশিত একটি ভিডিওতে হুডা বলেছেন।
দীপক হুডাও টুইটারে গিয়ে বলেছেন যে তিনি ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সম্মানিত এবং ধন্য বোধ করছেন। কোহলির কাছ থেকে তাঁর ভারতীয় ক্যাপ গ্রহণের ঘটনা তাঁর কাছে একটি ‘স্বপ্ন সত্যি হওয়া’ মুহূর্ত ছিল। হুডা একজন ক্রিকেটার হিসাবে তাঁর যাত্রায় জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেছেন।
“আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সত্যিই সম্মানিত এবং ধন্য। বিরাট কোহলি ভাইয়ের কাছ থেকে ক্যাপ নেওয়া আমার জন্য খুবই বিশেষ এবং এটি একটি স্বপ্ন সত্যি হওয়া মুহূর্ত। এই চমৎকার যাত্রায় জড়িত প্রত্যেককে ধন্যবাদ,” দীপক হুডা টুইট করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে দীপক হুডা অপরাজিত ২৬ রান করেন এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে প্রতিপক্ষের বিরুদ্ধে ৬ উইকেটে জিততে সাহায্য করেন। ২য় ওডিআইতে, হুডা ব্যাট হাতে অবদান তো রেখেছেনই, সঙ্গে বল হাতে উইকেটও পেয়েছেন। সাতে ব্যাট করতে নেমে ২৫ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি তিনি ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে শামার ব্রুকসের উইকেট পান। বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-০ তে এগিয়ে আছে।