ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচে বাড়ছে দর্শক সংখ্যা, সিএবির আবেদনে সাড়া বোর্ডের

Eden Gardens
Eden Gardens. (Photo by Matthew Lewis/Getty Images)

অবশেষে সিএবির অনুরোধে সারা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম দুই ম্যাচে না দেখা গেলেও, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ দুই ম্যাচে মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। তবে বহু নিয়ম মেনেই। সিএবির সমস্ত সদস্য, সাম্মানিক সদস্য এহং আজীবন সদস্যদের টিকিট দেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের অনুমোদন মিলেছে সিএবির। শেষ টি টোয়েন্টি ম্যাচে প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শক উপস্থিত থাকবেন ইডেন গার্ডেন্সের গ্যলারীতে। তবে কোনওরকম টিকিট বিক্রি হবে না। সাধারণ দর্শকের টিকিট কেটে মাঠে ঢোকার অনুমতি মেলেনি।

শুধুমাত্র যারা সিএবির আজীবন সদস্য, সাম্মানিক সদস্য এবং সদস্য, তারাই শেষম্যাচে মাঠে ঢুকতে পারবেন। প্রথম দুই ম্যাচে অবশ্য এই অনুমতিও ছিল না, কিন্তু সিএবির আবেদনে সাড়া দিয়ে বোর্ড এই অনুমতি বুধবারই দিয়েছে। আর তাতেই খুশি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তিনি জানিয়েছেন, “বিসিসিআইয়ের অনুমতি দেওয়ার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। বোর্ডের এই অনুমোদন পাওয়ার ফলে ২০ ফেব্রুয়ারীর ম্যাচে সাম্মানিক সদস্য, আজীবন সদস্য সহ অন্যান্য সদস্যরা মাঠে ঢুকতে পারবেন”।

বেশ কয়েকদিন ধরেই ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশ নিয়ে একটা টানা-পোড়েন চলছিল। প্রথমে ইডেনে প্রায় ৭৫ শতাংশ সমর্থক নিয়ে ম্যাচ করার কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো কাজও চলছিল। কিন্তু এরপরই হঠাত্ বদলে যায় গোটা চিত্রটা। আহমেদাবাদে ম্যাচ শুরুর একদিন আগেই বোর্ডের তরফে জানানো হয় যে টি টোয়েন্টি সিরিজেও ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের অনুমতি মিলবে না।

ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের অনুমতি  মিললেও , আহমেদাবাদ প্রথম থেকেই দর্শকশূন্য গ্যালারীর সামনে খেলা করানোর সিদ্ধান্ত নেয়। যদিও সেই সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপরই ভারতীয় শিবিরে হঠাত্ করোনার গানা দেয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগেই করোনায় আক্রান্ত হন শিখর ধওয়ান, রুতুরাজ গায়তোয়াড় ও শ্রেয়স আইয়ার। আর এই ঘটনাতেই চিন্তা বাড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের।

বায়ো বাবলে থাকার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় দর্শকের সামনে খেলা করা আরও ঝুঁকিপূর্ণ  হয়ে যাবে বলেই মনে করছিলেন তারা। ক্রিকেটারদের স্বাস্থ সুরক্ষার কথা মাথায় রেখেই শেষপর্যন্ত ইডেন গার্ডেন্সেও সমর্থক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই।

ইডেন গার্ডেন্সে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাড়ছে দর্শক সংখ্যা, তবে শুধুমাত্র সদস্যদের প্রবেশের অধিকার

যদিও সিএবি অবশ্য ইডেনে দর্শকের সামনে ম্যাচ আয়োজনের জন্য শেষ চেষ্টা চালিয়ে যেতে চেয়েছিল। কারণ এই সিরিজের পর ইডেন গার্ডেন্সে আর কোনও ম্যাচ নেই। এমনকী আইপিএলও এবার একটি শহরেই হবে। সেখানে ইডেন গার্ডেন্সে সমর্থকের প্রবেশাধিকার না মেলায় হঠাত্ই অস্বস্তি বেড়েছিল সিএবির অন্দরে। তবুও তারা চেষ্টা চালিয়ে গিয়েছিল। মঙ্গলবারই শেষ টি টোয়েন্টিতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আবেদন করা হয় বোর্ডের কাছে।

সেই আবেদনেই শেষপর্যন্ত সাড়া দিয়েছে বোর্ড। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সের প্রতিটি ব্লকের আপার টায়ারে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে বোর্ডের তরফে। তবে সাধারণ সমর্থকদের জন্য কোনওরকম টিকিট বিক্রি করা যাবে না। প্রথম দুটি ম্যাচে শুধুমাত্র ক্লাব হাউসের আপার টায়ারে দর্শকের অনুমতি মিলেছে। সেখানে অ্যাসোসিয়েশনের কর্তারা এবং সিএবি অনুমোদিত ক্লাব সদস্যরা বসতে পারবেন খেলা দেখার জন্য।

এবার সেই সিদ্ধান্তই খানিকটা বদল। শেষ টি টোয়েন্টি ম্যাচে প্রতিটি ব্লকের আপায়া টায়ারে দর্শকরা বসতে পারবেন। তবে শুধুমাত্র সিএবির সদস্য, আজীবন সদস্য এবং যারা সাম্মানিক সদস্য রয়েছেন তারাই প্রবেশ করতে পারবেন। আর সেটাই হিসাব করে দেখাযাচ্ছে প্রায় ২০ থেকে ২৫ বাজার সমর্থকরা মাঠে ঢুকতে পারবেন। আর তাতেই খানিকটা স্বস্তিতে সিএবি। বোর্ডের অনুমতি পাওয়া ধন্যবাদ জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।

close whatsapp