ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহ অধিনায়কের দায়িত্ব পেতে পারেন ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

লোকেশ রাহল বিশ্রামে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কে হবেন রোহিত শর্মার ডেপুটি। আর সেই জায়গাতেই খানিকটা এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে প্রথম ম্যাচে ঋষভ পন্থের কাঁধে সহ অধিনায়কের দায়িত্ব উঠতে পারে। যদিও তিনি একাই নন, এই প্রতিযোগিতায় রয়েছেন সিখর ধওয়ানও। তবে ঋষভের দিকেই খানিকটা পাল্লা ভারী। একদিকে ঋষভ উইকেট তিপার সেইসঙ্গে ভারতের ভবিষ্যত অধিনায়ক হিসাবে ভাবনা চিন্তার মধ্যেও রয়েছেন তিনি। তাই এই ম্যাচে ঋষভ পন্থকে সহ অধিনায়ক বাছার একটা কথাবার্তা চলছে।

আগামী ৬ ফেব্রুয়ারী থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারত। চোট সারিয়ে সেই ম্যাচেই অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মার। সেই অপেক্ষাতে যেমন তিনি রয়েছেন, তেমন বিরাট পরবর্তী নতুন অধিনায়ককে দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশও। কিন্তু প্রথম ম্যাচেই দলে নেই লোকেশ রাহুল। ভারতীয় দলের সহ অধিনায়ক তিনিই। কিন্তু টানা ম্যাচ খেলার জন্য প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে এই তারকা।

একইসঙ্গে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জসপ্রীত বুমরাহকেও বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দুজনই নেই। তবে রোহিত শর্মার ডেপুটি হিসাবে কে নামবেন প্রথম ম্যাচে। এক ম্যাচের জন্য হলেও, শোনাযাচ্ছে সেই দায়িত্বের জন্য নাকি তরুণ তারকা ঋষভ পন্থকেই পছন্দ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রথম ম্যাচে ঋষভকেই দেখা যেতে পারে রোহিত শর্মার ডেপুটি হিসাবে।

আহমেদাবাদে রোহিত শর্মার ডেপুটি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ

মুখে কিছু না বললেও, হয়ত এমনভাবেই ভবিষ্যতের নেতা বাছার কাজটা শুরু করে ফেলতে চলেছে বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১-এ হেরেছে ভারত। সেই সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বিরাট কোহলি। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক তবে কে হবেন।

যদিও সেই লক্ষেও রোহিত শর্মাই এগিয়ে। একদিন, টি টোয়েন্টির পর টেস্ট অধিনায়কত্বের দায়িত্বও পেতে চলেছেন রোহিত শর্মাই। কিন্তু এখন প্রশ্নটা হল তাঁর ডেপুটি কে হবেন। টেস্ট সিরিজ শেষের পর থেকেই লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থের নাম ঘোরাফেরা করতে শুরু করেছে সেই দায়িত্বের জন্য। সুনীল গাভাস্কার তো ঋষভ পন্থকে টেস্টের অধিনায়ক করার কথাই বলে দিয়েছিলেন।

যদিও তা অবশ্য এখনই হচ্ছে না। কিন্তু ভবিষ্যতের নেতাদের তৈরি করার কাজটা এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই হয়ত শিখর ধওয়ান দৌড়ে থাকলেও, ঋষভক পন্থ কেই দেখা যাবে প্রথম ম্যাচে রোহিত শর্মার ডেপুটি হিসাবে। আহমেদাবাদে ভারতের ১০০০ তম একদিনের ম্যাচে ঋষভের কাঁধে নতুন দায়িত্ব ওঠে কিনা সেটাই এখন দেখার।

 

close whatsapp