শেষ টি টোয়েন্টিতে তিনটি পরবর্তনের পরামর্শ সুনীল গাভাস্কারের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে পরপর দুই ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। সিরিজ ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য হোয়াইট ওয়াশ। তারই আগে দলে তিনটি পরিবর্তনের পরামর্শ প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কারের। সিরিজ জয় হয়ে গিয়েছে বলেই তৃতীয় টি টোয়েন্টিতে এই তিন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করছেন তিনি। শেষম্যাচে রুতুরাজ গায়কোয়াড়, মহম্মদ সিরাজ ও আভেশ খানকে দেখা যায় কিনা, সেতো ম্যাচ শুরু হলেই বোঝা যাবে।

ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে পরথম ম্যাচে ৬ উইকেটে জয়। দ্বিতীয় ম্যাচে লড়াইটা হাড্ডহাড্ডি হলেও শেষপর্যন্ত ৮ রানে সেই ম্যাচ জিতে নেয় ভারত। সেইসঙ্গে সিরিজও পকেটে পুরে ফেলেন রোহিত শর্মারা। ৩-০ লক্ষ্য থাকলেও, এই ম্যাচে দলে তিনটি পরবর্তন হতে পারে বলেই মনে করছেন সুনীল গাভাস্কার।

পরপর দু ম্যাচেই দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি তারা। কিন্তু সিরিজ জয় হয়ে যা্ওয়ার পর এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে ভারতীয় দল। এছাড়া কয়েক মাস পরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তা নিয়েও ভারতীয় দলে চলছে পরীক্ষা নীরিক্ষা। এমন পরিস্থিতিতে এই ম্যাচে ইন্ডিয়া ম্যানেজমেন্টও যে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারে, তেমন সম্ভাবনাও রয়েছে।

তৃতীয় টি টোয়েন্টিতে ভারতীয় দলে তিনটি পরবর্তন হতে পারে বলে মনে করছেন গাভাস্কার

আর সেখানেই তিনজন ক্রিকেটারদের বেছে নিয়েছেন সুনীল গাভাস্কার। তাঁর মতে ইডেনের তৃতীয় টি টোয়েন্টিতে রুতুরাজ গায়কোয়াড়, মহম্মদ সিরাজ ও আভেশ খানকে সুযোগ দেওয়া উচিত্। ক্রিকেটাররা যত বেশী সুযোগ পাবেন, ততই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল প্রস্তুতি সুবিধা হবে বলে মনে করেন তিনি।

দ্বিতীয় ম্যাচ শেষেই সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার জাবনিয়েছিলেন, “মেলবোর্ণের কথা মাথায় রেখে যদি দল প্রস্তুত করার কথা ভাবে হয়, তবে যত বেশী সম্ভব ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত্। আমি এই ম্যাচে আভেশ খান, মহম্মদ সিরাজদের দেখতে চাই। যদিও টিম ম্যানেজমেন্ট ৩ থেকে ৪টি বদল করবে কিনা সেটা তো একেবারেই তাদের ব্যপার”।

পরপর দু ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ইশান কিষাণ। রান পাননি তিনি। প্রথম ম্যাচে ৪২ বল খেলে ৩৫ রান করেছিলেন ইশান। দ্বিতীয় ম্যাচে তো মাত্র ২ রানে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তাঁর খেলার ধরণ দেখেও প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড় থাকলেও, এখনও পর্যন্ত সুযোগ পাননি তিনি। তৃতীয় টি টোয়েন্টিতে তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এই ম্যাচে বিরাট কোহলি ও ঋষভ পন্থ নেই। সেই জায়গায় দলে সুযোগ হতে পারে শ্রেয়স আইয়ারের। বোলিংয়ে ভুবনেশ্বর, দীপক চাহাররা ছন্দে থাকলেও, এই ম্যাচে তাদের বিশ্রাম দিলে হ.ত অবাক হওয়ার কিছুই থাকবে না। দলে সুযোগ পেতে পারেণ মহম্মদ সিরাজ ও আভেশ খান। এখন শুধুই অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল ঘোষণার।

close whatsapp