তাঁর সাফল্যের নেপথ্য কারিগড় অনিল কুম্বলে, ভারতীয় দলে ডাক পেয়েই জানালেন রবি বিষ্ণোই
আপডেট করা - Jan 27, 2022 4:49 pm

এতদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। সাতদিনের মধ্যে পরপর দুটো সাফল্য। আর এই সুখবরেই আপ্লুত ভারতের তরুণ তারকা রবি বিষ্ণোই। আইপিএলে বিরাট দামে লখনউ সুপার জাটয়ান্টস শিবিরে গিয়েছেন। এরপর মাঝে কয়েক দিনের বিরতি। প্রতিটা ভারতীয় ক্রিকেটারের যে স্বপ্ন থাকে, সেটাই পূরণ হয়েছে রবি বিষ্ণোইয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। একদিন এবং টি টোয়েন্টি দুই শিবিরেই ডাক পেয়েছেন পঞ্জাবের এই তরুণ প্রতিভা। আর তাঁর এই সাফল্যের নেপথ্য কারিগড় আর কেউ নন অনিল কুম্বলে। তাঁর নামই উঠে এল রবি বিষ্ণোইয়ের গলায়।
গতবারের আইপিএলেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়েছিলেন রবি। তরুণ তারকার স্পিন বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন সকলেই।আর এবারই তার দাম পেয়েছেন পঞ্জাবের এই রবি বিষ্ণোই। আসন্ন মরসুমের জন্য বিরাট অঙ্কে লখনউ সুপার জায়ান্টস শিবিরে গিয়েছেন এই তরুণ তারকা। প্রায় সারে চাড় লক্ষ টাকায় সঞ্জিব গোয়েঙ্কার দলে গিয়েছেন তিনি।
গতবার থেকেই আলোচনায় উঠে এসেছিলেন এই তরুণ প্রতিভা। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই তাঁকে দলে নিয়ে সকলকে চমকে দিলেন নির্বাচকরা। আগে থেকেই শোনাযাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেশ কিছু নতুন ক্রিকেটারদের দেখে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেখানেই বারবার রবি রবিষ্ণোইয়ের নাম ঘুরপাক খাচ্ছিল। অপেক্ষা ছিল দল ঘোষণার। আর সেখানেই একদিন এবং টি টোয়েন্টি দুই দলেই ডাক পেলেন রবি।
ভারতীয় দলে ডাক পেয়ে খুশি তো হয়েছেনই। সেইসঙ্গে তাঁর এই সাফল্যের পিছনে যে অনিল কুম্বলের অবদান সবচেয়ে বেশী, তা বলতেও দ্বিধা করেননি তিনি। রবি বিষ্ণোই জানান, “অনিল স্যারের থেকে বহু জিনিস শিখেছি। আর সেই শেখা গুলোই আমাকে আরও ভাল ক্রিকেটার হতে সাহায্য করেছে। তিনি সবসময়ই আত্মবিশ্বাস যুগিয়েছেন আমাকে একইসঙ্গে চাপের মুহূর্তে কীভাবে খেলব তা নিয়েই বহু জিনিস শিখিয়েছেন তিনি। আমাকে সবসসময় একটাই উপদেশ দিয়ে গিয়েছেন তিনি। নিজের সবচেয়ে শক্তিশালী জায়গাটাকেই মাঠে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অনিল স্যার। আর সেই কথা কাজে লাগিয়েই নিজের সমস্ত প্ল্যানে সাফল্য পেয়েছি। মাঠে এবং মাঠের বাইরে সবসময়ই আত্মবিশ্বাস যুগিয়েছেন তিনি”।
আইপিএলের মঞ্চে গত দু বছর পঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। সাফল্যের সঙ্গেই ক্রিকেটের বাইশগজে নিজের ছাপ ফেলেছেন এই তরুণ তারকা। পঞ্জাবের হয়ে গত দু মরসুমে। সব ম্যাচে খেলার সুযোগ তিনি পাননি। কিন্তু যেকটা ম্যাচেই খেলেছেন, নিজের দক্ষতা প্রমান করেছেন রবি বিষ্ণোই। দু মরসুমে পঞ্জাবের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। পেয়েছেন ২৪টি উইকেট। তাঁর ইকনমি রেটও বেশ ভাল। আইপিএলের মঞ্চে রবি বিষ্ণোইয়ের ইকনমি ৬.৯৫।
আইপিএলের ম়ঞ্চে শুরুটা বেশ সাফল্য দিয়েই করেছেন রবি। এবার তাঁর সামনে ভারতীয় দলের জার্সিতে নামার সুযোগ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যেকানে রয়েছেন কোমার রোচ , কায়রেন পোলার্ডদের মতো তারকারা। তিনি যদিও ভয় পেতে নারাজ। এখন শুধুই দেশের জার্সিতে অভিষেক অপেক্ষায় রয়েছেন এই তরুণ স্পিনার।