এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে যে চার লড়াই

Rohit Sharma & Babar Azam
Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )

আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের ম়ঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামছে ভারত ও পাকিস্তান।  বিশ্বকাপের আগে এই মরসুমে প্রথবার দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি একে অপরের মুখোমুখি হচ্ছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে এই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই নেপালের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে এনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধেই এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।

সেই ম্যাচ ঘিরে এখন থেকেই নানাৈন হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। পরিসংখ্যান থেকে পারফরম্যান্স  নানান দিক থেকে কোন দল এগিয়ে কিংবা কোন দল পিছিয়ে রয়েছে তা নিয়ে চুলচেড়া বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের ব্যাটেরদের বিরুদ্ধে পাক বোলাররা যে কটিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখেে না। আবার ভারতীয় দলের ব্যাটাররাও পাক বোলারদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাইশ জনের লড়াই হলেও সেখানে রোহিত বনাম শাহিন আফ্রিদি কিংবা বিরাট কোহলি বনাম হারিস রওপের দিকেই নজর থাকে সকলের।সদ্য চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। বাবর আজমকে তাড়াতাড়ি সাজঘরের রাস্তায় ফেরাতে যে এই তারকা বোলারই ভারতীয় দলের প্রধান অস্ত্র হতে চলেছেন তা হলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণ যে চার লড়াইয়ে হতে পারে, দেখে নেওয়া যাক এখানে।

১. রোহিত শর্মা বনাম শাহিন আফ্রিদি

Rohit sharma & Shaheen afridi
Rohit sharma & Shaheen afridi. ( Photo Source: Stu Forster, Robert Cianflone/Getty Images )

ভারতীয় দলের ওপেনাররা সম্প্রতি একেবারেই বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ২০১৯ সালের বিশ্বকাপ। এবং ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা সকলেই জানেন। পাকস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদিকরকসামনেই থেমে যেতে হয়েছিল টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে। এবারের এশিয়া কাপেও যে ভারতীয় দলের অন্যত সেরা ব্যাটার রোহিত শর্মার বিরুদ্ধে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহিন আফ্রিদি তা বলার অপেক্ষা রাখে না।

এখনও রোহিত শর্মার সঙ্গে শাহিন আফ্রিদির মুখোমুখি সাক্ষাত হয়েছে মাত্র দুবার। কিন্তু একবারও শাহিনের বিরুদ্ধে বড় রান করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক। ২০২১সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তো রোহিত শর্মাকে শূন্য রানেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি।

Page 1 / 4
Next

close whatsapp