এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে যে চার লড়াই
আপডেট করা - Aug 31, 2023 8:16 pm
২.বিরাট কোহলি বনাম হারিস রওফ

এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকি্স্তান লড়াইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে বিরাট কোহলি বলাম হারিস রওফ লড়াই। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে হারিস রওফের বিরুদ্ধে বিরাট কোহলির সেই একের পর এক ওভার বাউন্ডারি তাদের রাইভ্যালরিতে নতুন হিসাব তৈরি করেছে। সেই ম্যাচের পর ফের একবার ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি। সেখানে যে বিরাট কোহলিকে আটকানোর জন্য হারিস রওফ মরিয়া হয়ে থাকবে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিতে এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। কয়েকদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেই ফর্ম যে পাকিস্তানের বিরুদ্ধেও বিরাট কোহলি কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে েরয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এবারের এশিয়া কাপেও বল হাতে হারিস রওফ শুরুটা বেশ ভালভাবেই করেছেন।
সম্প্রতি এই মরসুমেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন হারিস রওফ। বিরাটকে আটকাতে তিনি যে পাকিস্তানেক তুরুপের তাস হয়ে উঠতে পারেন তাবলার অপেক্ষা রাখে না।