অর্শদীপ সিংয়ের পাশে সচিন তেন্ডুলকর, পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার বার্তা মাস্টার ব্লাস্টারের

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে আসিফ আলির ক্যাচ মিস। অর্শদীপ সিংয়ের সেই ক্যাচ মিস নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। ২৩ বর্ষীয় তরণ এই ক্রিকেটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছিল নানান ট্রোলিংও। যদিও এই পরিস্থিতিতে সকলকে পাশেই পেয়েছিলেন অর্শদীপ সিং। এবার তাঁর হয়ে মুখ খুললেন মাস্টাল ব্লাস্টারও। সমালোচকদের কতায় কান না দেওয়ারই পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর। মুকে নয় নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা বলেছেন মাস্টার ব্লাস্টার।

ভারতীয় দলের জার্সিতে এই বছরই অভিষেক হয়েছে অর্শদীপ সিংয়ের। দেশের জার্সিতে কয়েকটি ম্যাচ খেলার পরই এশিয়া কাপের মঞ্চে জায়গা হয়ে গিয়েছে তাঁর। পরপর দুই ম্যাচে ভাল পারফরম্যান্সও দেখিয়েছেন অর্শদীপ সিং। এমনকী সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বোলারদের মধ্যে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। কিন্তু একটা ক্যাচ মিসই যেন বদলে দিয়েছে গোটা চিত্রটা। ম্যাচের একেবারে মোক্ষম সময়ে আসিফ আলির সহজ ক্যাচ মিল করেছিলেন অর্শদীপ।

পাকিস্তানের বিরুদ্ধে  আসিফ আলির ক্যাচ মিস করেছিলেন অর্শদীপ সিং

এরপর সেই আসিফ আলির হাত ধরেই ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান। এরপর থেকেই সোশ্যাল সাইট জুড়ে শুরু হয়েছিল তাঁকে নিয়ে নানান ট্রোলিং। কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। এই পরিস্থিতিতে অবস্য অর্শদীপ সিংয়ের পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞ ক্রিকোররা। তরুণ এই ক্রিকেটারের পাশে দাঁড়াতে তাঁর ছবি তো নিজের প্রোফাইল পিকচারই করে ফেলেছেন আকাশ চোপ়ড়া। এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ সচিন তেন্ডুলকর।

টুইটারে অর্শদীপের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে সমস্ত সমালোচনার জবাব দাও। তোমার খেলা আমি খুব ভালভাবেই লক্ষ্য করি”।

সচিন তেন্ডুলকর আরও লিখেছেন, “একজন অ্যাথলিট নিজের দেশকে যখন প্রতিনিধিত্ব করেন সেই সময় নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেন তিনি। তাদের সবসময়ই আমাদের সমর্থন প্রয়োজন রয়েছে। একটা জিনিস মনে রাখতেই হবে খেলায় কখনোও কেউ জিতবে আবূার কখনোও কেউ হারবে। ক্রিকেট সহ অন্যান্য খেলাতেও ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকাই উচিত্ সবসময়। অর্শদপ সিং আরও কঠোর পরিশ্রম কর”।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেছিলেন অরপ্শদীপ সিং। একইরকমভাবে হংকংয়ের বিরুদ্ধেও তাঁর হাত থেকে ভাল বোলিংয়ের ঝলকই দেখা গিয়ছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাঁর একটা ভুল নিয়ে সরব হয়েছেন সকলে। ক্রিকেট মাঠে এমন ঘটনা যে হতেই পারে তা মানতে দ্বিধা নেই কোনও প্রাক্তন থেকে বিশেষজ্ঞদেরই। সমস্তকিছু ভুলে অর্শদীপের সামনে এগিয়ে যাওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp