চাপের মুহূর্তে দায়িত্ব নিতে প্রস্তুত রবীন্দ্র জাদেজা, পাকিস্তান ম্যাচের পর আত্মবিশ্বাসী জাড্ডু

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

এশিয়া কাপে এবার ভারতীয় দলের একের পর এক চমক রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই সেই চমক দেখিয়ে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই যেমন ঋষভ পন্থের বদলে দীনেশ কার্তিককে কেলানো। তেমনই সেই ম্যাচেই ব্যাটিংয়ে রবীন্দ্র জাদেজাকে চার নম্বরে ব্যাটিং করতে পাঠানো। আর সেই জায়গাতেই রবীন্দ্র জাদেজাও কিন্তু কাওকে হতাশ করেননি। চাপের মুহূর্তে দাঁড়িয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। দলের জন্য চাপের মোকাবিলা করতে তিন যে প্রস্তুত সেই কথাই জানিয়েছেন রবীন্দ্র জাদেজা।

প্রথম ম্যচেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছে ভারত। আর সেই ম্যাচেই ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর এবং হার্দিক পান্ডিয়ার পার্টনারসিপে ভর করেই তো পাক বধ সম্রূর্ণ হয়েছিল টিম ইন্ডিয়ার। চার নম্বরে ব্যাটিং করতে নেমে প্রায় শেষ পর্যন্তই টিকে ছিলেন তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই জয়ের হাসি ফুটেছিল রোহিত শর্মার মুখে।

পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের সঙ্গে ৫২ রানের পার্টনারসিপ গড়েছিলেন রবীন্দ্র জাদেজা

প্রথমে ব্যাটিং করে ১৪৭ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান বাহিনী। লক্ষ্যটা সহজ হলেও, পাকিস্তান কিন্তু ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। আর সেখানেই লোকেশ রাহুল তেকে রোহিত শর্মা ছিলেন চূড়ান্ত ব্যর্থ। রোহিত শর্মা ফেরার পরই সকলকে চমকে দিয়েছে চার নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় ক্রিজে দাঁডিয়ে থাকাই শুধু  নয়, ৩৫ রনের একটা দুরন্ত ইনিংসও খেলেছিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। এরপর থেকেই রবীন্দ্র জাদেজার চাপের মুহূর্তে খেলার কথা নিয়েই শুরু হয়েছিল আলোচনা।

এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন খোদ রবীন্দ্র জাদেজা। তিনি জানিয়েছেন, “ভারতের জন্য যখন কেউ মাঠে নামে, সেখানে চাপ তো থাকবেই। কিন্তু সেই পরিস্থিতিতে দায়িত্ব তো নিতেই হবে। সে বোলিং করার সময়ই হোক কিংবা ব্যাটিং করার সময়। কারণ এমন অনেক পরিস্থিতিই এমন হয় যখন তুমি ব্যাট করতে নামবে, কিন্তু পরিস্থিতি খুবই কঠিন। শুধুমাত্র ব্যাটিংয়ের ক্ষেত্রেই নয়, বোলিংয়েপ ক্ষেত্রেও একই পরিস্থিতির স্বীকার হতে পারি আমরা”।

পাকিস্তানের পর এবার ভারতের সামনে হংকং। ধারেভারে হংকংয়ের থেকে ভারত এগিয়ে থাকলেও, এই ম্যাচকেও কিন্তু হাল্কা ভাবে নিতে নারাজ ভারতীয় দলের ক্রিকেটাররা। বরং যেকোনও পরিস্থিতির জন্যই য়ে তারা প্রস্তুত, সেই কথারই ইঙ্গিত পাওয়া গেল রবীন্দ্র জাদজার মুখ থেকে। চাপের মুহূর্তে দায়িত্ব নিতে তিনি যে এখন প্রস্তুত তা কার্যত স্পষ্ট।

close whatsapp