রবীন্দ্র জাদেজাকে ৪ নম্বরে ব্যাটিংয়ের সিদ্ধান্তের প্রশংসায় পার্থিব পটেল

Ravindra Jadeja
Ravindra Jadeja. ( Image Source: instagram/Jadeja )

টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মুখোমুখি হয়েছিল ভারত। একবছর আগের সেই হারের মধুর প্রতিশোধ নিয়ছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে বেশকিছু চমকও দেখিয়েছিল ভারতীয় দল। যেমন হঠাত্ই সকলকে চমকে দিয়ে  চার নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। তাঁর মতে সেই পরিস্থিতিতে জাদেজাকে পাঠানোটাই নাকি একেবারে সঠিক কাজ হয়েছিল।

রবিবার প্রথমে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ১৪৭ রান করেছিল পাকিস্তান। লক্ষ্যটা সহজ থাকলেও, পাকিস্তানের বিরুদ্ধে চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিন। তরুণ বোলার নাসিম শাহ কিন্তু ভারতীয় ব্যাটারদের বেশ সমস্যায় ফেলেছিলেন। শুরুতেই ফিরে গিয়েছিলেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। এই সময়ই সকলে চমকে গিয়েছিল। হঠাত্ই সূর্যকুমার যাদবের পরিবর্তে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। সেই সময় ক্রিজে ডানহাতি ও বাঁ হাতি কম্বিনেশন খেলানোরই ভাবনা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা

আর এই সিদ্ধান্তটাকেই স্বাগত জানিয়েছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার পার্থিব পটেল। তাঁর মতে রবীন্দ্র জাদেজাকে সেই মুহূর্তে তার নম্বরে ব্যাটিং করতে পাঠানোটা সত্যিই সাহসী পদক্ষেপ ছিল। সেই মুহূর্তে একমাত্র বাঁ হাতি ব্যাটারের অপশন থাকার জন্যই তাঁকে পাঠানো হয়েছিল। এই ম্যাচে জাদজাও কিন্তু ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কারিগড়। হার্দিকের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। শুধু তাই নয় চাপের মুহূর্তে ৩৫ রানেরপ গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন তিনি।

এই প্রসঙ্গেই ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে পার্থিব পটেল জানিয়েছেন, “আমার মনে হয় সেই মুহূর্তে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্চের সেই সিদ্ধান্তটা একেবারেই সঠিক ছিল। তারা জানত যে সেই মুহূর্তে তাদের বাঁ হাতি ব্যাটারের অপশন একজনই ছিলেন, আর তাঁকেই যথেষ্ট সাবধানে ব্যাবহার করেছিলেন তারা। কারণ তারা জানত যে তাদের ডানহাতি ও বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছেন”।

কঠিন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে যোগ্য পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। তাদের ৫২ রানের পার্টনারশিপে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারেননি জাড্ডু। কিন্তু তিনিন যে সময় মাঠ ছেড়েছিলেন কার্যত ভারতের জয় তন পাকা হয়ে গিয়েছিল। বাকিটা সামলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

৩৫ রানের দুরন্ত ইনিংস কেলেছিলেন রবীন্দ্র জাদেজা। সামনে আরও অনেক ম্যাচ রয়েছে। সেখানেই ভারতীয় দল আরও কী কী চমক দেখায় তারই প্রতীক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp