এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে যে চার লড়াই

৩. জসপ্রীত বুমরাহ বনাম বাবর আজম

Jasprit Bumrah & Babar Azam
Jasprit Bumrah & Babar Azam. ( Photo Source: ASIF HASSAN/AFP, Seb Daly/Sportsfile via Getty Images )

জসপ্রীত বুমরাহ বনাম বাবর আজমের লড়াইয়ে অবশ্য খানিকটা এগিয়ে রয়েছেন বাবর আজমই। প্রথমবার ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ম়্চেই একে অপরের মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা ক্রিকেটার। যদিওসেখানে বাবর আজমকে সাজঘরের রাস্তা দেখাতে ব্যর্থই হয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বরং বাবরের কাছে বারবার ব্যর্থ হয়েই ফিরতে হয়েছিল তাঁকে। এবারের এশিয়া কতাপেও দুরন্ত ফর্মে রয়েছেন বাবর আজম।

প্রথম ম্যাচেই ১৫১ রানের দুর্ধর্ষ ইনিংস দিয়ে যাত্রা শুরু করেছেন বাবর আজম। চোট সারিয়ে এই এশিয়াকাপের মঞ্চে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। আগের থেকে এই বুমরাহ যে আরও হবেশী ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে পরিসংখ্যানের বিচারে বাবর আআজম জসপ্রীত বুমরার থেকে খানিকটা এগিয়েই রয়েছেন।

Previous
Page 3 / 4
Next

close whatsapp