ম্যাচ হেরে সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার, টুইটারে ফাঁস হল কুকীর্তি
রামিজ সাংবাদিকের মোবাইল কেড়ে নেন
আপডেট করা - Sep 12, 2022 12:12 pm

টানটান উত্তেজক একটি ম্যাচে রবিবার (১১ই সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২২ ট্রফি জিতেছে। লঙ্কান লায়ন্সরা ৬০ রানের মধ্যে তাদের প্রথম পাঁচ উইকেট হারিয়েছিল এবং প্রথম দশ ওভারে দাপট ছিল পাকিস্তানের। যদিও, ভানুকা রাজাপাকসার চাঞ্চল্যকর প্রত্যাঘাত এবং ওয়ানিন্দু হাসরাঙ্গার অলরাউন্ড অবদানের ফলে পাকিস্তান শিরোপা থেকে দূরে সরে যায়।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান খেলা শেষ হওয়ার পরে সাংবাদিকদের সাথে আলাপচারিতা করেন এবং তখন একজনের সঙ্গে মৌখিক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একজন ভারতীয় সাংবাদিক যখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে পাকিস্তানের সমর্থকরা তাদের দলের পরাজয়ে অসন্তুষ্ট কিনা তখন রাজা খুশি হননি।
পিসিবি প্রধান প্রশ্নটিকে স্বাগত জানাননি। তিনি উত্তর দিয়েছেন, “আপ ইন্ডিয়া সে হঙ্গে? আপ তো বাড়ে খুশ হোঙ্গে? (আপনি বোধহয় ভারত থেকে এসেছেন? তা হলে আপনি নিশ্চয়ই খুব খুশি হবেন?)”। এরপর রামিজ মাত্রাছাড়া আচরণ করেন এবং সাংবাদিকের ফোন ছিনিয়ে নেন। রাজার আচরণে হতাশ হয়ে সাংবাদিক টুইটারে তাঁর বিরক্তি প্রকাশ করে পুরো ঘটনার ভিডিও শেয়ার করেন।
দেখুন রামিজ রাজার অশালীন আচরণের ভিডিও
https://twitter.com/rohitjuglan/status/1569041944755544064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1569041944755544064%7Ctwgr%5E6206a6b562948675feb3a9a20c82da76875c863e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsocial-tracker-cricket%2Faap-india-se-honge-annoyed-ramiz-raja-snatches-journalists-phone-after-pakistans-loss-in-asia-cup-final%2F
দুই পক্ষের তুল্যমূল্য লড়াইয়ের মাঝে রামিজের আচরণ একেবারেই বেমানান। পুরো ম্যাচেই একাধিক ক্রিকেটার অবিস্মরণীয় কিছু পারফর্ম্যান্স করে নজর কেড়েছিলেন। শুরুতে শ্রীলঙ্কার টপ অর্ডার ভাঙেন পেসার হারিস রউফ। পাঁচ উইকেট হারানোর পরে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রাজাপাকসা শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান। রাজাপাকসা মাঠের সর্বত্র শট খেলে একটি স্মরণীয় হাফ সেঞ্চুরি করেছিলেন।
রাজাপাকসা ৪৫ বলে অপরাজিত ৭১ রান করেছিলেন, এবং অন্যদিকে হাসারাঙ্গা ২১ বলে ৩৬ রান করে যোগ্য সহায়তা প্রদান করেন। ১৭১ রান তাড়া করতে গিয়ে বাবর আজমের দল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল এবং তারা কখনই দ্রুত গতিতে রান করতে পারেনি। ওপেনার মহম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি করলেও তাঁর ৪৯ বলে ৫৫ রান প্রয়োজনীয় রান রেটের তুলনায় অনেকটাই মন্থর ছিল। শেষ পর্যন্ত, মেন ইন গ্রিন ১৪৭ রানে গুটিয়ে যায়, এবং শ্রীলঙ্কা একটি দুর্দান্ত জয় পেয়ে দেশবাসীর মুখে হাসি ফোটায়।