টি২০-তে পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের
আপডেট করা - Sep 4, 2022 9:19 pm

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেছে ভারতীয় দল। যদিও সেই ম্যাচে ভারতীয় দলের থেকে কিন্তু সেভাবে ঝোড়ো ব্যাটিং দেখা যায়নি। এমনকী ওপেনিংয়েও খুব একটা সফল হতে পারেননি রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। সুপার ফোরে ফের একবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত। সেই ম্যাচেই দীর্ঘদিন পর ফের দেখা গেল রোহিত শর্মা ও লোকেশ রাহুলের সেই বিধ্বংসী ব্যাটিং। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টির পাওয়ার প্লের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ভারতীয় দল।
এদিন পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৬২ রানের ইনিংস খেলেছে ভারতীয় দল। যদিও রোহিত শর্মা ও লোকেশ রাহুল মিলিয়েই এদিন ৫ ওভারের মধ্যেই ৫৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। যদিও এরপরই ৈ২৮ রানে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে। বাকিটা লোকেশ রাহুল ও বিরাট কোহলিই করে দেন। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে ৬২ রানের ইনিংস খেলে ভারতীয় দল।
শেষ মুহূর্তে লোকেশ রাহুলের সঙ্গে হাত মেলান বিরাট কোহলি। আর তাতেই পাওয়ার প্লে-তে ১ উইকেটে ৬২ রান করে চিম ইন্ডিয়া। আর তাতেই পকিস্তানের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল। এর আগে ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতের। ২০১২ সালে ১ উইকেটে ৪৮ রান করেছিল ভারত। এতদিন পর্যন্ত এটাই চিল সর্বোচ্চ রান। এদিন এশিয়াকাপের ম়ঞ্চেই সেই রেকর্ড ভেঙে গদিনেল রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলিরা।
টি২০ পাওয়ার প্লে-তে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান
৬২/১ – দুবাই (২০২২)
৪৮/১ – আহমেদাবাদ (২০১২)
৩৮/০ – মীরপুর (২০১৪)
৩৮/১ – দুবাই (২০২২)
৩৭/০ – বেঙ্গালুরু (২০১২)
টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনমায়ক বাবর আজম। শুরুতে ব্যাটিং পাওয়ার পরই নিজের লক্ষ্যের কতা জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। আর তাতেই বাজিমাত। শুরু থেকেই এদিন তিনি ছিলেন আক্রমনাত্মক মেজাজে। যদিও শেষপর্যন্ত ২৮ রানেই থামতে হয়তাঁকে। এরপরই বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ তৈরি করেন লোকেশ রাহুল। আর তাদের হাত ধরে্ই ১ ুইকেটে পাওয়ার প্লে-তে ৬২ রান করে নতুন রেকর্ড ভারতের।