ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টেস্টের সূচী বদল না হওয়ার ইঙ্গিত বোর্ডের

WI v IND
WI v IND. ( Image Source: Twitter )

অবশেষে খানিকটা স্বস্তি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্টের সূচীতে কোনওরকম বদল আসছে না। বিসসিসিআই সূত্রেই জানানো হয়েছে সেই সিদ্ধান্তের কথা। আগামী ১২ জুলই-ই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে তলেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ কোয়লিফায়ার থাকার ফলে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের প্রথম টেস্ট বদলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই জানানো হয়েছে বিসিসিআই তরফে। এই ম্যাচের সূচী বদলাতে গেলে যে গোটা সিরিজেরই সূচী বদলাতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আসর বসতে চলেছে। আইসিসির তালিকায় দশ নম্বরে নেমে যাওয়ার ফলে এই প্রথমবার বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জনের মঞ্চে নামতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আর সেই যোগ্যতা অর্জনের পর্বের সূচীই ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টেস্টের সবচেয়ে বেশী পরিপন্থী হয়ে উঠেছে। আগামী ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিস্বকাপ যোগ্যতা নির্ণয়ের পর্ব শেষ হবে। জিম্বাবোয়ের বিরুদ্ধেই খেলবে ওয়েস্ট ইন্ডিজ শিবির।

আগামী ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ

কিন্তু সেই ম্যাচ তাদের শেষ হবে আগামী ৯ জুলাই। হারারে থেকেই সরাসরি ফিরবে ক্যারিবিয়ান বাহিনী। অন্যদিকে ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ নামবে ডমিনিকাতে। হারারে থেকে রোসেউয়ের দুরত্বটাই এখন সবচেয়ে বেশী চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের কাছে। সবকিছু মিলিয়ে প্রায় ২ দিন সময় লাগে হারারে থেকে রোসিউয়ে ফিরতে। ম্যাচ শুরু হওয়ার আগে ২৪ ঘন্টারও কম সময় পাবে ওয়েস্ট ইন্ডিজ। আর এটাই যে এখন তাদের কাছে সবচেয়ে বেশী চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামার জন্য কোনওরকম প্রস্তুতির সময়ই পাবে না ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। আর সেটা নিয়েই চিন্তায় রয়েছে তারা। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ খেলবে ওয়েসট ইন্ডিজ। সেখানেই দুটো টেস্ট ম্যাচের সিরিজের পাশাপাশি ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল সেইসঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই থেকেই সূচী বদল নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা।

সরকারীভাবে না জানানো হলেও শোনাযাচ্ছে  টেস্টের সূচীতে কোনওরকম বদল আসছে না। বোর্ড সূত্রে জানানো হয়েছে সূচী বদলের কোনওরকম প্রশ্নই নেই।  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবকিছু দেখে নিচ্ছে তাদের মতো করে। কারণ এই মুহূর্তে একটি ম্যাচের সূচী বদলাতে গেলে গোটা সফরটাই একটা বিশৃঙ্খলার মুখে পড়বে। সেজন্যই সূচী বদলের কোনওরকম ভাবনা নেই।

close whatsapp