হাঁটুর চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা
আপডেট করা - Jul 22, 2022 7:34 pm

জল্পনাটা শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছিল। শেষরক্ষা হল না। চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণার আগেই রবীন্দ্র জাদেজার চিটকে যাওয়ার খবর সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে জাদেজার মতো ক্রিকেটারের ছিটকে যাওয়া যে খানিকটা হলেও ভারতীয় দলের চিন্তা বাড়াল তা বলাই বাহুল্য।
ওয়েস্ট ইন্ডিডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য বেশকিছু তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থদের বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের এগিনায়ক হিসাবে শিখর ধওয়ানকেই নিযুক্ত করা হয়েছিল। আর তাঁর ডেপুটির দায়িত্ব উঠেছিল রবীন্দ্র জাদেজার কাঁধে। কিন্তু শেষপর্যন্ত মাঠেই নামতে পারলেন না রবীন্দ্র জাদেজা।
বোর্ডের চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন রবীন্দ্র জাদেজা
গত বুধবারই ওয়েস্ট ইন্ডিজের ক্রিনাদেদ পৌঁছেছিল টিম ইন্ডিয়া। যদিও মাঠে অনুশীলন করতে নামতে পারেননি তারা। বৃষ্টি হওয়ার জন্য ইন্ডোরেই প্রস্তুতি সারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই প্রস্তুতির পাঁখেই নাকি ডান হাঁটুতে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও শেষপরপ্যন্ত তাঁকে খেলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু চোট সারিয়ে ম্যাচে নামার ন্য পরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা ক্রিকেটার। আর সেজন্যই শেষপর্যন্ত রবীন্দ্র জাদেজাকে বাইরে রেখেই প্রথম একাদশ ঘোষণা করতে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
ম্যাচ শুরুর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে জানানো হয়েছে, “ভারতীয় দলের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার ডান হাঁটুতে চোট রয়েছে আর সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে খেলতে পারবেন না তিনি। বোর্ডের মেডিক্যান স্টাফরাতাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সমস্তকিছু দেখার পরই তাঁর তৃতী. ম্যাচ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে”।
আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে। একদিনের ফর্ম্যাট থেকে এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের ওপরই বেশী জোর দিচ্ছে ভারতীয় দল। আর সেখানেই রবীন্দ্র জাদেজা যে টিম ইন্ডিয়ার অন্যকম গুরুত্বপূর্ণ সদস্য তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই যে জাদেজার চোট হওয়ার পর তাঁকে নিয়ে ঝুঁকি নিতে একেবারে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা বেশ স্পষ্ট।