ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতঃ দ্বিতীয় টেস্ট, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণ
আপডেট করা - Jul 19, 2023 6:53 pm

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ক পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে ১৪১ রান ও এক ইনিংসে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। বৃহস্পকিবার দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানে যে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে বারতীয় সিবির রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পোর্ট অব স্পেনে এই ম্যাচই আবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ১০০তম দ্বৈরথ। সেখানে যেটিম ইন্ডিয়া জিতেই মাঠ চাড়তে চাইবে তা বলাই বাহুল্য। সেভাবেই চলছে শেষ মুহর্তের প্রস্তুতি।
প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এই ম্যাচেও যে টিম ইন্ডিয়ার অন্তম প্রদান অস্ত্র তিনি তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলে কোনওরকম পরিবর্তনের পরিকল্পনা নেই বললেই চলে। উইনিং কম্বিনেশ রোহিত শর্মা ভাঙার পক্ষে যাবেন না বলেই মনে করা হচ্ছে। যদিও শেষ মুহূর্তে পিচের কন্ডিশন দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছে দুই শিবির।
ঘরের মাঠে সিরিজে সমতায় ফেরাই এখন প্রধান লক্ষ্য ওয়েস্ট ইন্ডিেজের। যদিও ধারেভারে তারা যে ভারতীয় দলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সেটা বলাই বাহুল্য। তবে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে নামার আগে দলে কিছু পরিবর্তন আনতে পারে ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচে বোলিং থেকে ব্যাটিং দুই জায়গাতেই ওয়েস্ট ইন্ডিজ নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। সেদিকেই নজর রয়েছে তাদের।
পিচ কন্ডিশন
ক্যারিবিয়াান দ্বীপপুঞ্জ যেমন পিট হওয়ার জন্য বিখ্যাত এখানেও কতেমনই পিচ হবে বলে মনে করা হচ্ছে। তবে পোর্ট অব স্পেনের পিচ কিন্তু বেশ ব্যটিং সহায়কই হতে চলেছে। ম্যাচের প্রথম দুই ইনিংসে ব্যাটারদের জন্য সাহা্য্য অনেক বেশী থাকবে এই ম্যাচে। সেইসঙ্গে পেসাররাও খানিকটা সাহায্য পেতে পারে এই পিচ থেকে।
সম্ভাব্য প্রথম একাদশ
ওয়েস্ট ইন্ডিজ – ক্রেগ ব্রেথওয়েট, তেগনারায়ণ চন্দ্রপাল, রেমন রেফার, রাকিব কর্ণওয়েল, জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক আথনেজ, জশুয়া ডাসিলভা, জেসন হোল্ডার. আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল
ভারত- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, মহম্মগ সিরাজ, নভদীপ সাইনি
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হেড টু হেড
ম্যাচ – ৯৯। ওয়েস্ট ইন্ডিজ – ৩০। ভারত – ২৩। ড্র – ৪৬
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচ সম্প্রচার
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধে ৭.৩০
লাইভ সম্প্রচার – ডিডি স্পোর্টস
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা ও ফ্যানকোড