ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামার আগে সমুদ্র সৈকতে প্রস্তুতিতে ব্যস্ত যশস্বী জয়সওয়াল
আপডেট করা - Jun 26, 2023 7:18 pm

কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলেি এবার তারুণ্যের আধিক্য। তিনজন তরুণ ক্রিকেটারকে এই সিরিজে সুযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ও মুকেশ কুমাররা সুযোগ পেয়েছেন। তবে এই মুহূর্তে যশস্বী জয়সওয়ালকে নিয়েই সবচেয়ে বেশী আলোচনা চলছে। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন এই তরুণ ক্রিেকেটার। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছিল যশস্বী জয়সওয়াল।
সমুদ্র সৈকতে নিজের কোচের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিতেই ভাইরাল হয়ে গিয়েছে। সমুদ্র সৈকতে স্প্রিন্টের প্রস্তুতিই সারছেন যশস্বী জয়সওয়াল। তাঁর সেই স্প্রিন্টের ছবিই এখন সোশ্যাল মিডিয়তে ভাইরাল। ওয়েস্ট ইন্ডিেজের মাটিতে তিনি কেমন পারফরম্যান্স করেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে। আর সেখানেই নিজের পারফরম্যান্স দেখানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। তিনি সফল হতে পারেন কিনা তা তো সময়ই বলবে।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা পারফর্মার হলেন যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালস আইপিেলের লিগ পর্বের গন্ডী টপকাতে না পারলেও, লিগ পর্বের তাদের প্রতিটি ম্যাচ জয়ের পিছনেই অন্যতম কারিগড় যশস্বী জয়সওয়াল। আইপিএলের মঞ্চ থেকে এবার ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। বেশকিছু ম্যাচে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। সেখানেই এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস করেছে ৬২৫ রান। সেইসঙ্গে সেঞ্চুরী ইনিংসও খেলেছেন তিনি। এছাড়া এবারের আইপিএলে ৪৮.০৮ গড় রয়েছে। শুধুমাত্র তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ড গড়েছিলেন যশস্বী জয়সওয়াল।
তবে যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টেই জাগা পাবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দল তাদের তরুণ শক্তিকে পরোখ করে দেখে নিতে চাইবে। আইপিএলের মঞ্চে চূড়ান্ত সফল হয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেই ধারাই এবার ওয়েস্ট ইন্ডিজের বিরু্দ্ধেও ভারতীয় দলে তিনি দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। তবে যশস্বী জয়সওয়াল খেললে টেস্টে কোন পজিশনে তিনি নামবেন , তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে।