শুভমন গিলের ব্যাটিংয়ের প্রশংসা করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি

Shubman Gill
Shubman Gill. ( Image Source IPL )

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ থেকে বিদায় নিয়েছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয় তারা। এই ম্যাচে বিরাট কোহলি এবং শুভমন গিল দুজনেই শতরান করেন। বিরাট ৬১ বলে অপরাজিত ১০১ রান করেন। তিনি এই ইনিংসে ১৩টি চার এবং ১টি ছয় মারেন। অন্যদিকে, শুভমন গিল ৫২ বলে অপরাজিত ১০৪ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৮টি ছয়।

বিরাট কোহলির শতরানের জবাবে শুভমন গিলের এই শতরানই জয় এনে দেয় গুজরাট টাইটান্সকে। শুভমন গিলকে খুব ভালোভাবে সঙ্গ দেন বিজয় শঙ্কর। তিনি ৭টি চার এবং ২টি ছয় সহ ৩৫ বলে ৫৩ রান করেন। গিল এবং শঙ্কর মিলে ৭১ বলে ১২৩ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি শুভমন গিলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। এছাড়াও তিনি গিল এবং শঙ্করের মধ্যে গড়ে ওঠা দুর্দান্ত পার্টনারশিপেরও প্রশংসা করেছেন।

জিও সিনেমার আইপিএল বিশেষজ্ঞ ব্রেট লি বলেন, “তিনি আটটি ছয় মেরেছিলেন। আমার ভালো লাগে তিনি যেভাবে লেগ সাইডে যান। তিনি শক্তি খুঁজে পান। তিনি এগুলি করতে পারেন কারণ তার শক্তিশালী কব্জি এবং সুন্দর টাইমিং আছে।”

তিনি আরও বলেন, “৭১ বলে ১২৩, এই পার্টনারশিপটিই আরসিবির বোলারদের পিঠ ভেঙে দিয়েছে। হ্যাঁ, এটি একটি ভেজা বল ছিল, পরিস্থিতি সত্যিই বোলারদের পক্ষে ছিল না কিন্তু যেখানে ক্রেডিট দেওয়ার সেখানে আপনাকে ক্রেডিট দিতে হবে। আজ রাতে তারা দুজনেই সুন্দর ব্যাটিং করেছে।”

“আপনি সেই আবেগ এবং খিদে দেখতে পাচ্ছেন” – অনিল কুম্বলে

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে বিরাট কোহলির ইনিংসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ফাফ ডু প্লেসিস আউট হওয়ার পর বিরাট চাপ এবং দায়িত্বের সাথে একটি দারুন শতরান করেছেন।

জিও সিনেমার আইপিএল বিশেষজ্ঞ অনিল কুম্বলে বলেন, “আপনি সেই আবেগ এবং খিদে দেখতে পাচ্ছেন। আজ আরসিবির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, অন্য কোনও ব্যাটসম্যান আজ ভালো করতে পারেননি। ফাফ ডু প্লেসিস খুব ভালো খেলোয়াড় কিন্তু তিনি দ্রুত আউট হওয়ার পর বিরাট কোহলির ওপর চাপ পড়ে। কিন্তু সেই চাপ ও দায়িত্ব নিয়েই দারুণ সেঞ্চুরি করেন তিনি।”

close whatsapp