ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ খেলার ব্যপারে আশাবাদী অজিঙ্ক রাহানে
আপডেট করা - May 17, 2022 6:39 pm

আইপিএলে বুধবার শেষম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্ক রাহানে। শে, ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামবে কলকাতার নাইটরা। মঙ্গলবারই নাইট শিবিরকে বিদায় জানিয়েছেন অজিঙ্ক রাহানে। বিদায়কালে অবশ্য কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যথেষ্ট আশার সুরই শোনাগেল তাঁর মুখে। এখনও একটা ক্ষীণ আশা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। শেষ ম্যাচ জিতে নাইট রাইডার্স প্লে অফে পৌঁছবে বলেই আশাবাদী অজিঙ্ক রাহানে।
এবারের আইপিএলে শুরুটা ভালভাবে করলেও মাঝপথেই ছন্দপতন হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। একের পর এক ম্যাচ হেরে আইপিএল থেকে কার্যত ছিটকেই গিয়েছিল তারা। যদিও শেষপর্যন্ত পরপর দু ম্যাচ জিতে প্লে অফের আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাও অনেক জটিল অঙ্কের ওপর নির্ভর করছে। যদিও অজিঙ্ক রাহানে তাঁর কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু এখনও আশাবাদী। বিদায় মুহূর্তে দলকে প্লে অফের দেখার বার্তাই শোনা গেল তাঁর মুখে।
১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইপিএলের ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স
এবারের আইপিএলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের পয়েন্ট ১২। তারই মাঝে শেষম্যাচে নামার আগে চোটের ধাক্কা নাইট রাইডার্স শিবিরে। হ্যামস্ট্রিংয়ে বড়সড় চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। মঙ্গলবারই নাইট রাইডার্স শিবিরকে বিদায় জানিয়েছেন অজিঙ্ক রাহানে। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ জিততেই হবে নাইটদের। তবেই খাতায় কলমে একটা আশা বেঁচে থাকবে।
দলকে বিদায় জানানোর মুহূর্তে অজিঙ্ক রাহানে বলেছেন, “সকলের সঙ্গে মাঠ এবং মাঠের বাইরে প্রতিটা মুহূর্ত যথেষ্ট ভালভাবে কাটিয়েছি। প্রত্যেকের থেকেই ক্রিকেট থেকে জীবন সম্বন্ধে বহুকিছু শিখেছি আমি। আমার সকল সতীর্থদের পাশাপাশি সাপোর্টস্টাফ, ভেঙ্কি স্যার এবং ম্যানেজমেন্টের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরের মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরব এবং আমি নিশ্চিত যে আমাদের দল পরবর্তী ম্যাচে আরও ভাল পারফরম্যান্স প্রদর্শন করবে। এছাড়া কলকাতায় নাইট রাইডার্সের প্লে অফ খেলতে যাওয়ার ব্যপারেও আশাবাদী আমি”।
এবারের আইপিএলে লিগ পর্ব মহারাষ্ট্রে হলেও, প্লে অফের দুটো ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু সেখানেই কলকাতা নাইট রাইডার্স খেলতে পারবে কিনা সে ব্যপারে কোনও নিশ্চয়তা নেই। যদিও ঘরের মাঠে খেলার জন্য মুখিয়ে রয়েছে কলততার নাইটরা। কিন্তু পয়েন্টের বিচারে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। তবুও অঙ্কের হিসাবে একটা সুযোগ রয়েছে। শেষপর্যন্ত ইডেন গার্ডেন্সে এবার নাইটদের পা পড়ে কিনা সেটাই এখন দেখার।