অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কেন সিএসকের প্রথম একাদশে ব্রাত্য, কারণ জানালেন কোচ ফ্লেমিং

মেগা নিলামে ১.৫ কোটি টাকায় এই অলরাউন্ডারকে কেনে সিএসকে

Stephen Fleming
Stephen Fleming. (Photo Source: IPL/BCCI)

চেন্নাই সুপার কিংসের চলমান আইপিএল ২০২২-এর অভিযানকে একেবারেই আদর্শ বলা যাবে না। এখনও পর্যন্ত তাদের আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে। .২৫শে এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচে তারা পাঞ্জাব কিংসের কাছে ১১ রানে হেরে যায়। আম্বাতি রায়ুডুর মাত্র ৩৯ বলে ৭৮ রান দলের জন্য একমাত্র আশার আলো।

সিএসকের অধারাবাহিক পারফর্ম্যান্সের মাঝে আরও একটি বিষয় যা আলোচনায় উঠে এসেছে তা হল ভারতের উদীয়মান প্রতিভা রাজবর্ধন হাঙ্গারগেকারের একটিও ম্যাচে সুযোগ না পাওয়া। এই বছরের শুরুতে ভারতের রেকর্ড পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অলরাউন্ডারটি এখনও অবধি একটি ম্যাচেও প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। এদিকে, কেন তিনি এখনও সুযোগ পাননি তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। 

রাজবর্ধন হাঙ্গারগেকর আমাদের সঙ্গে একটি চমৎকার প্রোগ্রামে আছেন: স্টিফেন ফ্লেমিং

“আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আমি জানি সে (রাজবর্ধন) অনূর্ধ্ব-১৯ স্তরে পারফর্ম করেছে তবে এটি এক ধাপ উপরে,” সিএসকের অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা উদ্ধৃত হয়েছেন ফ্লেমিং। “তার পারফর্ম করার জন্য যে দক্ষতা প্রয়োজন সে সম্পর্কে আমরা খুব সচেতন। আমরা তাকে এখনই খেলিয়ে তার ক্ষতি করতে চাই না। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা তার সম্ভাবনা উপলব্ধি করতে পারি।”

“সে আমাদের সঙ্গে একটি দুর্দান্ত প্রোগ্রামে রয়েছে। সে ইতোমধ্যেই কিছু বড় ম্যাচ খেলেছে। এই বছর যদি সুযোগ আসে, আমরা তাকে দলে নেব। পেস একটা জিনিস, কীভাবে সেটাকে কাজে লাগাতে হয় এবং বড় মঞ্চে বোলিং করতে হয় সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তার মতো প্রতিভা নিয়ে ছেলেখেলা করব না,” বলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

এই বছরের শুরুতে বেঙ্গালুরুতে দুই দিনের মেগা নিলামে হাঙ্গারগেকারকে গতবারের চ্যাম্পিয়নরা ১.৫ কোটি টাকায় দলে নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এ তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছিল। পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১৪১.৭ কিমি/ঘণ্টা গতিতে ডেলিভারিও করেছেন।

১লা মে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাই তাদের দক্ষিণ ভারতীয় প্রতিদ্বন্দ্বী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এই তরুণ তাঁর প্রথম খেলায় সুযোগ পান কিনা তা এখন দেখার অপেক্ষা। 

close whatsapp