টি নটরাজনের প্রত্যাবর্তনে খুশি সুনীল গাভাসকর, তাঁর মতে বিশ্বকাপে সুযোগ পেতে পারেন নটরাজন

T Natarajan
T Natarajan. (Photo Source: IPL/BCCI)

চোট সারিয়ে আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন টি নটরাজন। আর এই বাঁ হাতি পেসারের এমন প্রত্যাবর্তন দেখে আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে নটরাজন যেভাবে আইপিএলের মঞ্চে খেলে চলেছেন তাতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি যদি নিজের জায়গা করে নেন, তবে হয়ত খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন টি নটরাজন। আর প্রথম ম্যাচ থেকেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন তিনি।

নটরাজনের প্রশংসা দুদিন আগে ডেল স্টেনের মুখেও শোনা গিয়েছিল। বিশেষ করে তাঁর ডেথ ওভার বোলিং দক্ষতা নিয়ে আপ্লুত ছিলেন ডেল স্টেন। ভারতের বিশ্বকাপ দলে যে নটরাজন জায়গা করে নেবেন সে ব্যপারে আশাবাদী ছিলেন খোদ হায়দরাবাদ বোলিং কোচ স্টেন। এূার সেই সুরেই সুর মেলালেন প্রকাক্তন কিংবদন্তী তারকা সুনীল গাভাসকর। তাঁর মতে নটরাজন যেভাবে বাইশগজে তাঁরক দাপট দেখাচ্ছেন তাতে নাকি অস্ট্রেলিয়ার যাওয়ার বিমানে তাঁর জায়গা কার্যত পাকা হতে চলেছে।

১৫ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে টি নটরাজন

এবারের আইপিএলে শুরু থেকেই স্পিনারদের দাপট লক্ষ্য করা গিয়েছে। যুজবেন্দ্র চাহাল এখন সকলের ওপরে রয়েছে। সেইসঙ্গে কুলদীপ যাদব, ওয়ানিন্দু হাসারঙ্গারা রয়েছেন। সেখানেই নিজের পেসের জাদুতে সকলকে মুগ্ধ করেছেন টি নটরাজন। এই মুূহূর্তে আইপিএলের সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নটরাজন। বিশেষ করে শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্ার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরু পেসার। আর সেই পারফরম্যান্স দেখার পরই সুনীল গাভাসকরের এমন মন্তব্য।

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠান চলাকালীন সুনীল গাভাসকর জানিয়েছিলেন, “আমরা সকলের জানি তাঁর ইয়র্কার সবসময়ই বিশেষ। কিন্তু এবারে যেন অন্যরকমই পারফর্ম করছেন তিনি বল হাতে। তাঁর প্রত্যাবর্তন দেখে সকলেই খুব খুশি কারণ চোটের জন্য বেশকিছু দিন ভারতী দল থেকে দূরে ছিলেন তিনি। সেজন্যই তাঁর প্রত্যাবর্তন দেখে আমি খুশি হয়েছি। কারণ ম্যাচের ১৬ থেরে ২০ ওভারের সময় যেভাবে তিনি বোলিং করছেন, তার সৌজন্যেই প্রতিযোগিতায় তিনি থাকতেই পারেন”।

২০২০-২০২১ মরসুমে নেট বোলার হিসাবে গেলেও, একাধিক চো আঘাতের জন্য ভারতীয় দলের খেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন নটরকাজন। সেখানেই নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন এই তরুণ বোলার। কিন্তু ২০২১ সালেই হাঁটুতে চোট পেয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে ছিলেন টি নটরাজন। তবে এবারের আঅপিএলে প্রত্যাবর্তনটা সাপল্যের সহ্গেই করেছেন তিনি। এখ ভারতীের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি সুয়োগ পান কিনা সেটাই এখন দেখার।

close whatsapp