হার্দিককে বল করতে দেখে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী, পান্ডিয়ার দলে ফেরা নিয়েও আশাবাদী প্রাক্তন কোচ
আপডেট করা - Mar 29, 2022 6:33 pm

আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তনই শুধু নয়, আবারও যেন সেই পুরনো ফর্মে হার্দিক পান্ডিয়া। আর তা দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ম্যাচ ফিট থাকার পাশাপাশি হার্দিক যদি এমনভাবে বোলিংও করে চলেন, তবে তাঁর ভারতীয় দলে ফিরতে নাকি কোনও অসুবিধাই নেই। মেনে করছেন রবি শাস্ত্রী। গত সোমবারই আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। এদিন সকলের চোখই ছিল তাঁর দিকে। কারণ একটাই ফের হার্দিক পান্ডিয়াকে বোলিং করতে দেখা য়ায় কিনা।
অবশেষে খানিকটা হলেও স্বস্তি এসেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে। বহুদিন পর ফের হার্দিক পান্ডিয়াকে বল হাতে ক্রিকেটের বাইশগজে দেখা গিয়েছে। যদিও উইকেট তুলতে পারেননি ভারতের তারকা অল রাউন্ডার। কিন্তু বল হাতে তাঁকে দেখার পরই যেন সকলের মনে স্বস্তি ফিরে এসেছে। একইরকমভাবে হার্দিককে নিয়ে স্বস্তিতে এবার রবি শাস্ত্রীও। বরাবরই হার্দিক পান্ডিয়ার খেলার প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। এদিনও হার্দিককে বল করতে দেখে খুশি শাস্ত্রী।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ছিল সবচেয়ে বেশী গুঞ্জন। তিনি বোলিং করবেন কিনা। হার্দিকের কাছেও এই প্রশ্ন বারবার গিয়েছে। এড়িয়ে যাননি। বারবারই বলেচেন চমক অপেক্ষা করছে সকলের জন্য। আইপিএলের মঞ্চে প্রথম দিনই বল হাতে মাঠে নেমে পড়লেন তিনি। তাও আবার পুরো চার ওভারই বলতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই এবার আইপিএলে প্রথমবার বোলিং করলেন হার্দিক পান্ডিয়া
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, “প্রথমত গোটা দেশ এদিন তাঁর দিকে তাকিয়েছিল। সেইসঙ্গে আমিও হার্দিকের দিকে তাকিয়েছিলাম এই ভেবে যে তিনি বল করেন কিনা তা দেখার জন্য। তিনি চার ওভার করেছেন করেছেন। যদিও কোনও উইকেট পাননি। কিন্তু হার্দিকের এই চার ওভার বল করাটাই যথেষ্ট। এর থেকে হার্দিক যে আত্মবিশ্বাস পাবেন তা এখন দ্বিগুন হয়ে যাবে”।
রবি শাস্ত্রী আরও জানিয়েছেন, “তিনি জানেন তিনি যদি পুরোপুরি সুস্থ থাকেন, তবে ভারতীয় দলে তাঁর জায়গা হবেই। তিনি যদি এমনই ম্যাচ ফিট থাকেন এবং বোলিং চালিয়ে যান, তবে আমার মনে হয়, হার্দিকের ভারতীয় দলে নিজের জায়গা নিয়ে খুব একটা ভাবনা রয়েছে”।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। প্রায় ছ মাস পর আইপিএলের মঞ্চ দিয়েই ক্রিকেটের বাইশগজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁর বোলিং দক্ষতা নিয়েই সকলের মধ্যে এতটা সংশয় ছিল। হার্দিকের পারফরম্যান্স নিয়েও বেশ কয়েকদিন ধরে নানান প্রশ্ন শোনাযাচ্ছিল সমালোচকদের মুখে।
সেই হার্দিক পান্ডিয়া অবশেষে বল হাতে মাঠে নেমেছেন। সামনেই রয়েছে বিশ্বকাপ। তিনি যদি এভাবেই চালিয়ে যান তবে হার্দিক যে ফের ভারতীয় দলে নিজের জায়গা করে নেবেন, সে ব্যপারে আশাবাদী রবি শাস্ত্রী।