চেন্নাই সুপার কিংসেরর হয়ে নামার অপেক্ষায় শিবম, ধোনির থেকে পরামর্শ পেয়ে আপ্লুত তিনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

মুম্বইয়ের ক্রিকেটার শিবম দুবেকে এবার তুলে নিয়েছে চন্নাই সুপার কিংস। দীর্ঘদিন যাঁকে নিজের অনুপ্ররণা হিসাবে মেনেচেন, এবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই আইপিএলের মঞ্চে নামবেন শিবম দুবে। আর সেজন্যই আপ্লুত এই তরুণ তারকা ক্রিকেটার। আগামী ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে চেন্নি সুপার কিংস। সেই ম্যাচে শিবম দুবে সুযোগ পাবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। কিন্তু মহেন্দ্র সিং ধোনির থেকে নানান পরামর্শ পেয়েই আপ্লুত শিবম দুবে।

এবারের আইপিএলের মেগা নিলামে অন্যতম আকর্ষণ ছিলেন শিবম দুবে। তঁকে নিয়ে নিলামের দরি টানাটানিতে ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। সেখানেই শেষপর্যন্ত বাজিমাত করেছে চেন্নাি সুপার কিংস। মনে মনে এবার শিবম দুবেও হয়ত যেতে চেয়েছিলেন চেন্নাই কিংসে। সবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে শিবম দুবের। এবার শুধুই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠ নামার অপেক্ষায়।

ধোনির থেকে পরামর্শ পেয়ে আপ্লুত তরুম ক্রিকেটার শিবম দুবে

আইপিএলের মঞ্চে শিবম দুবেকে নেওয়ার লড়াই চেন্নাই সুুপার কিংসের সঙ্গে ছিল লখনউ সুপার জায়ান্টস, পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। সেখানেই শেষপর্যন্ত ৪ কোটি টাকায় শিবম দুবেকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এতদিন ধরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই খেলার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে। আবার চেন্নাইয়ের শিবিরে পা দিয়ে ধোনির থেকে পেয়েছেন বহু গুরুত্বপূর্ণ পরামর্সও।

এই প্রসঙ্গে শিবম দুবে জানিয়েছেন, বুঝতেই পারছেন” আমি এখনও পর্যন্ত নিজের আনন্দ চেপে রাখতে পারছি না, কারণ আমি মাহি ভাইয়ের ভক্ত। সেইসঙ্গে সিএসকেরও। গতকালই মাহি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি আমাকে বেশ কিছু জিনিস করতে বলেছেন, আমি কথা দিয়েছি, যা অমি নিশ্চয়ই করব। যখন মাহি কোনওকিছু করার জন্য বলেন, মনে রাখতে হবে তা প্রায় হয়ে গিয়েছে”।

আইপিএলের নিলামের আগেই এক পুত্র সন্তানের বাবা হয়েছেন শিবম দুবে। এরপরই চেন্নই সুপার কিংস ৪ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে শিবম দুবেকে। আর তাতেই আপ্লুত এই তরুণ তারকা ক্রিকেটার। সেই সপ্তাহটাই সবচেয়ে প্রিয় এখনও পর্যন্ত শিবম দুবের কাছে। আইপিএলের মঞ্চে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেসতে দেখা যাবে তাঁকে। ম্যাচে নামার আগে মোটিভেশন একই আছে। এবার শুধুি চেন্নাই  সুপার কিংসের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য

close whatsapp