শেষ ওভারে সন্দীপ শর্মার বোলিংয়ের প্রশংসায় প্রাক্তন তারকা ব্রেট লি
আপডেট করা - Apr 13, 2023 6:55 pm

পরপর দুই ম্যাচ জিতলেও শেষপর্যন্ত রাজস্থান রয়্যালসের কাছেই থামতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। লড়াইটা করলেও শেষপর্যন্ত আর ফিনিশার হয়ে উঠতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে টানটান উত্তেজনা তাকলেও সেষপর্যন্ত জয়ের চওড়া হাসি ফুটেছিল সন্দীপ শর্মার মুখেই। তাঁর হাত ধরেই চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে ১৫ বছর পর ফের জয় পেল রাজস্থান রয়্যালস। ম্যাচের পর সন্দীপ শর্মার বোলিং পারফরম্যান্সেরই প্রশংসায় প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা পেসার ব্রেট লি। তাঁর মতে সেই পরিস্তিতিতে ভেজা বলে যেভাবে সন্দীপ শর্মা বোলিং করেছেন তা নাকি অনবদ্য।
এদিন জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্য ছিল ১৭৭ রান। সেই লক্ষ্যে পৌঁছনোর খুব কাছেই ছিল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে সন্দীপ শর্মার বিরুদ্ধে জোড়া ছয় চেন্নাই সুপার কিংসের জয়ের আশা আরও বেশ খানিকটা বাড়িয়েছিল। কিন্তু শেষপর্য়ন্ত সন্দীপ শর্মার বুদ্ধিমত্তার কাছে হারতেই হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। মেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা সেই মুহূর্তে ক্রিজে থাকলেও চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিতে ব্যর্থই হয়েছিল।
এবারের আইপিএলেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন সন্দীপ শর্মা
এবারের আইপিএলে প্রথমে রাজস্থান রয়্যাললস শিবিরে ছিলেন না সন্দীপ শর্মা। যদিও পরবর্তীকালে রাজস্থান রয়্যালস শিবিরে সুযোগ পান তিনি। বুধবার সেই সন্দীপ শর্মার ওপরই গুরু দায়িত্ব পড়েছিল। ম্যাচের শেষ ওভারে বোলিং করতে গিয়েছিলেন ,সন্দীপ শর্মা। সেই সম. চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ২০ রান। আর ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা। ওভারের শুরুতেই পরপর দু বলে দুটো ওয়াইড। এরপর ডট বল করলেও পরবর্তীতে দুটো ছয় হজম করতে হয়েছিল সন্দীপ শর্মাকে।
শিশিরের কারমে বলও খানিকটা ভেজা ছিল। প্রতিপক্ষে ছিলেন এমএঅস ধোনি। সেখানে বল হাতে সন্দীপ শর্মা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, তা দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন তারকা অজি পেসার ব্রেট লি। তিনি জানিয়েছেন, তিনি পোস্ট ম্যাচ সাক্ষাতকারে যেটা বলেছিলেন তার সঙ্গে আমি একেবারেই সম্মত। যে জায়গায় তিনি সেই মুহূর্তে বোলিং করছিলে সেখানে যদি এক ইঞ্চিও সমস্যা হত তবে সেই বল অবধারিত ছয়ই হত। সন্দীপ শর্মাকে অভিবাদন জানাতেই হবে। কারণ প্রতিপক্ষে ছিলেন সেই সময় মহেন্দ্র সিং ধোনি। তাঁর বিরুদ্ধে আবার ভেজা বলে বোলিং করছিলেন সন্দীপ শর্মা।
এই মুহূর্তে তিন ম্যাচ জিতে আইপিএলের শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালস। সন্দীপ শর্মার শেষ ওভারের পারফরম্যান্স যে রাজস্থান রয়্যালসের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।